Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘুরতে গিয়ে আপনার মনে হতেই পারে, পাশে বসে থাকা বাঁদরটাকে হাতের বাদামদানাগুলো দিয়ে দি, কিংবা কলা বা আধুনিক যুগে চকলেটও হতে পারে কি তাই তো? মনে মনে ভাবছেন নিশ্চিত এইগুলোই। দুটো খাবার দিলে কী হয়েছে (Darjeeling)? ওরাও আনন্দ করে খাবে। যা করেছেন সেইসব “নৈব নৈব চ”, নয় কপালে শনি আছে, গুনতে হতে পারে অনেকগুলো টাকা।

কেন এই জরিমানা? (Darjeeling)
দার্জিলিং শহরের বাসিন্দাদের বাঁদরের হামলা থেকে রক্ষা করতে এমনই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এই জরিমানা আদায় করা হবে স্থানীয়দের কাছ থেকেও যদি তাঁরাও পশুপ্রেম দেখাতে যান। দার্জিলিং পুরসভা সূত্রে জানা গিয়েছে, এমন সিদ্ধান্তের কারণ, বাঁদর কামড়ালে জলাতঙ্ক এবং হারপিস বি ভাইরাস হতে পারে, যা মস্তিষ্কে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে।

সংক্রমণ বাড়ছে! (Darjeeling)
পশু প্রেম দেখতে গিয়ে দিনের পর দিন সংক্রমণ বেড়েচলেছে। তেমনভাবে পাহাড়ের রাস্তায় খুব একটা কুকুর দেখা যায় না। কুকুর কামড়ানোর ঘটনাও তেমন একটা নেই বললেই চলে। তার পরেও জলাতঙ্ক রোগ বেড়ে চলেছে। তা বৃদ্ধির মূল কারণ, বাঁদর। পর্যটক এবং স্থানীয় কিছু বাসিন্দার বাঁদরকে খেতে দেওয়ার ‘বদভ্যাস’ই এই রোগের প্রাদুর্ভাবের কারণ। ‘জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর’ সবসময এমনটা হয়না এই তার প্রধান কারণ।
কত টাকা জরিমানা? (Darjeeling)
৫০০০ টাকা মত জরিমানা দিতে হবে। দার্জিলিং জরিমানা আদায়ের সিদ্ধান্ত নিলেও সমস্যা কিন্তু কার্শিয়াংয়ে রয়েছে। সেখানেও বাঁদরের পালের অত্যাচারে অতিষ্ঠ ডাউ হিল এলাকার বাসিন্দারা। এই বিষয় নিয়ে তারাও ভাবনা চিন্তা করছেন।
আরও পড়ুন: Mahalaya 2025: মহালয়ার দিন বছরের শেষ সূর্যগ্রহণ! শুভ নাকি অশুভ সংযোগ
বন দপ্তরও কী জানিয়েছে? (Darjeeling)
পুরসভার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বন দপ্তরও। বাঁদরের খাদ্যাভ্যাস বদলে যাওয়ায় উদ্বিগ্নতা। পাহাড়ের ছেড়ে বাঁদরের পাল ক্রমশ লোকালয়ে ভিড় করছে। পর্যটকরা বাঁদরকে শহুরে স্বাদের চিপস, বিস্কুট, পাউরুটি এগিয়ে দিচ্ছে, তারাও সেগুলো আনন্দ সহকারে উপভোগ করছে। এই দলে রয়েছেন কিছু স্থানীয় বাসিন্দারাও । তাঁরা ‘রামভক্তের সেবা’ করতে গিয়ে বিপদ ডেকে আনছেন নিজের কাঁধে।



