Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেবলমাত্র সামান্য আই ক্রিম মেখে চোখের তলার কালি(Dark Circles) মেটানো যায় না। বরং, অতিসাধারণ প্রাকৃতিক উপাদান দিয়েই ডার্ক সার্কেল দূর করা যায়। আই ক্রিম তো অবশ্যই ব্যবহার করবেন তার সঙ্গে প্রাকৃতিক উপায়ে কীভাবে দূর করবেন ডার্ক সার্কেল তার জন্য রইলো কিছু টিপস।
স্ট্রেস লেভেল সাথে বাড়ছে ডার্ক সার্কেল (Dark Circles)
ঠিকমতো ঘুম না হলে, দেহে পুষ্টির ঘাটতি থাকলে আর অত্যধিক মানসিক চাপে থাকলে ডার্ক সার্কেল(Dark Circles) জোরাল হয়। সব সময় কনসিলার মেখে ঢাকতে হয় মহিলাদের। সামান্য আই ক্রিম মেখে চোখের তলার কালি মেটানো যায় না। আমাদের জীবনে স্ট্রেস লেভেল বাড়ছে ততই বাড়ছে চোখের তলায় কালিও। এই ডার্ক সার্কেল নিয়ে চিন্তায় আজকের বেশিরভাবে মহিলা থেকে পুরুষ। কী উপায়ে কমতে পারে এই ডার্ক সার্কেল, রইলো কিছু ঘরোয়া উপায়।
আলু (Dark Circles)
চোখের তলায় আলুর স্লাইস লাগিয়ে রাখুন। চাইলে আলুর খোসাও চোখের তলায় দিয়ে রাখতে পারেন। আবার আলুর পেস্ট করে তার রস চোখের চারপাশে বুলিয়ে নিন। ১৫ মিনিট চোখের তলায় আলু রাখলেই ডার্ক সার্কেল(Dark Circles) থেকে মুক্তি পেতে পারেন আপনি।

আরও পড়ুন:Healthy Hair Tips: শুধু তেলেই চুল তাজা?
নারকেল তেল
এই তেলের মধ্যে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের যাবতীয় সমস্যা নিমেষে দূর করতে সহায়ক। এ ছাড়া নারকেল তেলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমায়। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে দু’ফোঁটা নারকেল তেল নিয়ে চোখের চারপাশে মালিশ করুন। এতে কমতে পারে ডার্ক সার্কেল(Dark Circles)।

শশা
চোখের তলায় শশার স্লাইস লাগিয়ে রাখুন। চাইলে শশার পেস্ট করে রস চোখের চারপাশে বুলিয়ে নিতে পারেন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন চোখ। এতে কমে যেতে পারে চোখের তলার কালি।

আরও পড়ুন:Aamla Benefits: এক নিমেষেই করবে কামাল, রোজ ডায়েটে খান আমলকি
গোলাপ জল
হাতের কাছে ডার্ক সার্কেলের কোনও সমাধান না পেলে গোলাপ জল মেখে নিন। গোলাপ জল ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ত্বকের ক্ষত সারিয়ে তুলতে গোলাপ জল দারুণ উপকারী। চোখের চারপাশে গোলাপ জল লাগিয়ে রাখলেই কাজ শেষ। টানা কয়েক দিন গোলাপ জল মাখুন। দেখবেন ডার্ক সার্কেল ধীরে ধীরে উধাও হয়ে গিয়েছে।
লেবু ও টোম্যাটোর রস
দু’টো ফলের মধ্যেই ভিটামিন সি রয়েছে এবং লেবু ও টোম্যাটোর রস ত্বককে উজ্জ্বল করে তুলতে দুর্দান্ত কাজ করে। লেবুর রস ও টোম্যাটোর রস একসঙ্গে মিশিয়ে নিয়ে চোখের চারপাশে লাগান। খেয়াল রাখুন, চোখের ভিতর যেন রস না ঢোকে। লেবু ও টোম্যাটোর রস চোখের চারপাশের কালচে দাগ দূর করার পাশাপাশি ফোলাভাব ও বলিরেখাও কমিয়ে দেবে।



