Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একুশের বিধানসভা ভোটে ‘খেলা হবে’ স্লোগান (Debangshu Bhattacharya) যেভাবে রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছিল, তার স্রষ্টা দেবাংশু ভট্টাচার্য আবারও সামনে নিয়ে এলেন নতুন রাজনৈতিক গান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই বুধবার মুক্তি পেল তাঁর সর্বশেষ মিউজিক ভিডিও, যার শিরোনাম- ‘যতই করো SIR, এ বাংলা ফের মমতার’। প্রকাশের কিছুক্ষণের মধ্যেই গানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রীতিমতো ভাইরাল হয়ে যায়।
SIR ঘিরে উত্তেজনা তুঙ্গে (Debangshu Bhattacharya)
বর্তমানে রাজ্যে ‘SIR’ বা সার্ভে ইস্যুকে ঘিরে উত্তেজনা (Debangshu Bhattacharya) তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেই বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব। তাঁদের অভিযোগ, প্রস্তুতি ছাড়াই এবং যথাযথ অবকাঠামো গড়ে না তুলেই কেন্দ্র রাজ্যগুলিকে এই সার্ভে করাতে চাইছে। ঠিক এই রাজনৈতিক আবহেই দেবাংশু নতুন গানটিতে তুলে ধরেছেন দলের অবস্থান। শুধু কেন্দ্রের নীতির সমালোচনাই নয়, গানটি একই সঙ্গে আগাম জানিয়ে দিচ্ছে-তৃণমূল কংগ্রেস ২০২৬ সালেও বাংলার ক্ষমতায় থাকার বিষয়ে আত্মবিশ্বাসী।

গানটির শুরু (Debangshu Bhattacharya)
গানটির শুরুতেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দেবাংশুর (Debangshu Bhattacharya) সরাসরি বার্তা। তিনি নোটবন্দি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম, আধার সংক্রান্ত জটিলতা, ১০০ দিনের কাজের বকেয়া-সব ইস্যুতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ একসঙ্গে সাজিয়ে তুলেছেন। শুধু প্রধানমন্ত্রী নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন তিনি। সীমান্তরক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে জয় শাহের ক্রিকেট বোর্ডে অবস্থান-বহু রাজনৈতিক বিতর্ক গানটির কথায় উঠে এসেছে ধারালো ভঙ্গিতে।
মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন
এছাড়া বিজেপির রাজ্য নেতৃত্বের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়েও রসিকতা করা হয়েছে গানে। দলের শীর্ষ নেতাদের অবস্থান বদল, অন্তর্কলহ এবং সাম্প্রতিক ‘বাঙালি মটন খাবে’ বিতর্ককেও চতুরভাবে যুক্ত করেছেন দেবাংশু। তাঁর দাবি, যত বাধাই আসুক, তদন্ত সংস্থা বা চাপ সৃষ্টি করে তৃণমূলকে আটকানো যাবে না-বাংলার মানুষ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবেন।

আরও পড়ুন: Cameron Green: আইপিএল-এর মিনি নিলামে লড়াই হতে চলেছে গ্রিনকে নিয়ে
রাজনৈতিক প্রচারের ক্ষেত্র এখন কেবল মাঠে-মাঠে সভা নয়, ডিজিটাল পরিসরও সমান গুরুত্বপূর্ণ। একুশে ‘খেলা হবে’ গান প্রকাশের পর দেবাংশু যেমন সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন, এবারও সেই ধারা বজায় রাখার চেষ্টাই স্পষ্ট। তাঁর আগের গান ‘মমতাদি আরেকবার’ বা ‘দিল্লি যাবে হাওয়াই চটি’ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল।


