Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৭৮ টা ঘুমের ওষুধ, সায়কের সঙ্গে সম্পর্ক (Debolinaa Nandy) , প্রবাহের সঙ্গে সম্পর্ক এসব নিয়ে সম্প্রতি ফেসবুক লাইভে মুখ খুলেছিলেন দেবলীনা নন্দী। স্বামীর সঙ্গে তার সম্পর্ক, মায়ের সঙ্গে তার সম্পর্ক ছেদের চেষ্টা সবকিছু বিপর্যস্ত করে তুলেছিল গায়িকাকে। তাই নিজের জীবন শেষ করার মত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ফেসবুকে নিমেষে ভাইরাল হয় তার হাসপাতালে ভর্তি হবার আগের লাইভ ভিডিও। সুস্থ হয়ে ফের ফেসবুক লাইভে এসে তিনি জানান, তিনি যা করেছেন ভুল করেছেন। এসব সংক্রান্ত ঝামেলা পেরিয়ে আবার মঞ্চে ফিরলেন তিনি। মাইক হাতে গানের মঞ্চ মাতাতে দেখা গেল গায়িকাকে।
মঞ্চ থেকে ফিরে কী জানালেন তিনি? (Debolinaa Nandy)
শহরে এক গানের অনুষ্ঠান শেষ করে সাংবাদিকদের মুখোমুখি (Debolinaa Nandy) হয়ে জানান, ‘এখন অনেকটা ভালো আছি। প্রথমে মঞ্চে দাঁড়িয়ে কিছুটা কনফিডেন্সের অভাব ছিল। পরে সেটা ঠিক হয়ে গেছে। মা-বাবা আমার সঙ্গে সারাজীবন থাকবে। মা কোনওদিন অপশন হতে পারে না। যেটা করেছিলাম সেটা ভুল!’

সমালোচনা ও বিতর্ক
দেবলীনা নন্দীর হাসপাতালে ভর্তি হবার খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। গায়িকার বন্ধু সায়কের পোস্ট করা একটি ছবির মারফত জানা যায় তার আত্মহননের চেষ্টার খবর। তার আগেই এক ফেসবুক লাইভ এসে নিজের মা ও স্বামীর মধ্যেকার তিক্ত সম্পর্কের কথা জানান দেবলীনা। জানা যায়, ৭৮ টি ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি।

এতো ওষুধ একসঙ্গে তিনি পেলেন কোথায়? এই নিয়েও ওঠে প্রশ্ন। খানিকটা সুস্থ হয়ে সেই জবাবও তিনি দেন নেটিজেনদের। এখন আপাতত সুস্থ আছেন গায়িকা। জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ দিকে তার বেশ কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ্যে আসতে চলেছে। গান, মা আর তার কাজকে ভালোবেসে আপাতত ভালো থাকতে চান তিনি।


