Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালে রাজধানী দিল্লিতে ফের ছড়াল তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক (Delhi)। একের পর এক নামী স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি-ইমেল পৌঁছনোর ঘটনায় কার্যত থমকে গেল স্বাভাবিক পঠনপাঠন। সকাল সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে দিল্লির মোট ৯টি প্রথম সারির স্কুলে এই হুমকি-বার্তা আসে। ইমেলে দাবি করা হয়, দুপুরে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হবে।

কী লেখা ছিল হুমকি-ইমেলে? (Delhi)
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইমেলের ভাষা ছিল অত্যন্ত উসকানিমূলক ও ভয় ধরানো। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল ‘দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।’ ইমেলের নিচে স্বাক্ষর হিসেবে লেখা ছিল ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’। শুধু স্কুল নয়, ইমেলে সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে ‘১৩ ফেব্রুয়ারি সংসদও ওড়ানো হবে ১টা ১১ মিনিটে। পাঞ্জাব হল খলিস্তান।’
কোন কোন স্কুলে এসেছিল হুমকি? (Delhi)
এই হুমকি-ইমেল পৌঁছেছিল দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত স্কুলগুলিতে। তালিকায় রয়েছে—
- দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট স্কুল
- রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল
- কেমব্রিজ স্কুল, শ্রীনিবাসপুরী ক্যাম্পাস
- কেমব্রিজ স্কুল, নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস
- সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল
- রোহিনীর সিএম শ্রী স্কুল
- আইএনএ-র ডিটিইএ স্কুল
- রোহিনীর বাল ভারতী স্কুল
- নিউ রাজিন্দর নগরের মানবস্থলী স্কুল

তড়িঘড়ি খালি স্কুল, তল্লাশি শুরু (Delhi)
হুমকি-ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। পড়ুয়া ও শিক্ষকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত স্কুল ভবন খালি করে দেওয়া হয়। খবর দেওয়া হয় দিল্লি পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। প্রতিটি স্কুলে শুরু হয় চিরুনি তল্লাশি। যদিও প্রাথমিকভাবে কোথাও কোনও বিস্ফোরক মেলেনি।
আগেও মিলেছে একই ধরনের ভুয়ো হুমকি (Delhi)
উল্লেখযোগ্য বিষয় হল, এই ধরনের হুমকি দিল্লিতে নতুন নয়। গত ২৯ জানুয়ারি একই রকম হুমকি-ইমেল পেয়েছিল ৫টি স্কুল। পরে তদন্তে দেখা যায়, সেগুলি ছিল সম্পূর্ণ ভুয়ো। তার ঠিক একদিন আগে দ্বারকা আদালত চত্বর উড়িয়ে দেওয়ার হুমকিও ছড়িয়েছিল আতঙ্ক। সেবারও পরে প্রমাণ হয়, তা নিছক গুজব।

আরও পড়ুন: Mid Day Meal Bihar: মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া, বিহারের স্কুলে চাঞ্চল্য!
লালকেল্লার বিস্ফোরণের স্মৃতি এখনও টাটকা
এই ঘটনার প্রেক্ষিতে আরও উদ্বেগ বাড়াচ্ছে গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি। সেই ঘটনার দুঃস্বপ্ন এখনও রাজধানীবাসীর মনে তাজা। তার মধ্যেই বারবার স্কুল ও গুরুত্বপূর্ণ স্থানে বোমা-হুমকি জনমনে গভীর আশঙ্কা তৈরি করছে।



