Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার সকালে ঘন কুয়াশার চাদরে (Delhi AQI) ঢেকে যায় দিল্লি ও আশপাশের বিস্তীর্ণ এলাকা। দৃশ্যমানতা নেমে আসে কয়েক মিটারে, যার সরাসরি প্রভাব পড়ে বিমান ও রেল পরিষেবায়। ভোর থেকেই রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক উড়ান বাতিল ও বিলম্বিত হয়।
বিমান বাতিল (Delhi AQI)
সূত্রের খবর, দিল্লি বিমানবন্দরে মোট ১৪০টিরও (Delhi AQI) বেশি বিমান বাতিল হয়েছে, যার মধ্যে প্রায় ৭০টি ছিল ছাড়ার কথা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভারতীয় আবহাওয়া দফতর (IMD) দিল্লির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের উদ্দেশ্যে একাধিক এয়ারলাইন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ আলাদা করে সতর্কবার্তা দেয়।

বর্তমান অবস্থা যাচাই করার অনুরোধ (Delhi AQI)
চরম আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে (Delhi AQI) CAT-III প্রোটোকল কার্যকর করা হয়েছে। এই বিশেষ ব্যবস্থায় অত্যাধুনিক অটো-ল্যান্ডিং প্রযুক্তি ব্যবহার করে খুব কম বা প্রায় শূন্য দৃশ্যমানতায় বিমান অবতরণ করতে পারে। সাধারণত রানওয়ে ভিজিবিলিটি রেঞ্জ (RVR) ৩০০ মিটারের নিচে নেমে গেলে এই পদ্ধতি চালু করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে উড়ানের বর্তমান অবস্থা যাচাই করার অনুরোধ জানিয়েছে।

আগেভাগে রওনা দেওয়াই নিরাপদ
এদিকে, ইন্ডিগো এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ভারতের বিভিন্ন বিমানবন্দরে কুয়াশা এখনও অব্যাহত রয়েছে। এর ফলে উড়ান চলাচল স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে হচ্ছে এবং কিছু ক্ষেত্রে দেরি হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরে পৌঁছনোর সময় বাড়তি সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থার তরফে আরও বলা হয়েছে, কুয়াশার প্রভাবে রাস্তার দৃশ্যমানতা ও যান চলাচলেও সমস্যা দেখা দিতে পারে, তাই আগেভাগে রওনা দেওয়াই নিরাপদ।

সতর্কবার্তা জারি
এয়ার ইন্ডিয়া সহ অন্যান্য বিমান সংস্থাও যাত্রীদের জন্য একই ধরনের সতর্কবার্তা জারি করেছে। বিমানবন্দরে উপস্থিত কর্মীরা পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। ঘন কুয়াশার প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। দিল্লি থেকে ছাড়ার কথা থাকা একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীদের ভিড়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: BJP vs TMC: বঙ্গে নেই নারী নিরাপত্তা, মমতাকে তীব্র আক্রমণ বিজেপি নেতার!
এর পাশাপাশি, দিল্লির বায়ুদূষণ পরিস্থিতিও উদ্বেগজনক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টায় দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৮৪, যা ‘খুব খারাপ’ থেকে ‘গুরুতর’ স্তরের মধ্যে পড়ে। শহরের একাধিক এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। আনন্দ বিহারে AQI রেকর্ড হয়েছে ৪৫২, আইটিও-তে ৪২৬, আর কে পুরমে ৪১১ এবং চাঁদনি চকে ৪১৯-সবই ‘গুরুতর’ বিভাগে। দ্বারকা সেক্টর ৮-এ AQI ছিল ৪১৪।


