Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি বিস্ফোরণে নাশকতার আশঙ্কাই তবে সত্যি হতে চলেছে? গোটা দিল্লি জুড়ে চলছে তল্লাশি (Delhi)। আপাতত তিনদিনের জন্য বন্ধ রাখা হয়েছে লালকেল্লা। রাতভর পাহাড়গঞ্জ , দরিয়াগঞ্জ সহ সংলগ্ন এলাকায় ব্যাপক খোঁজ চলে। খতিয়ে দেখা হয় হোটেলের রেজিস্টার।
আটক চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ (Delhi)
এই অভিযান চলাকালীনই চার সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ। গাড়ি যার নামে রেজিস্ট্রি করা সেই মহম্মদ সলমনকেও আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে আটক চার সন্দেহভাজনেরও। ধৃতদের নাম পরিচয় এখনও সামনে আনেনি পুলিশ। চারজনকে কোথা থেকে আটক করা হয়েছে তাও জানা যায়নি (Delhi)।
বড় শহরগুলিতে হাই অ্যালার্ট
বিস্ফোরণের পর দিল্লি সহ দেশের বড় বড় শহরগুলিতে হাই অ্যালার্ট জারি হয়েছে। উচ্চ পর্যায়ের সতর্কতা দিল্লির বিভিন্ন রেলস্টেশন, বাস টার্মিনাল এবং বিমানবন্দরে। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা সাফ জানা যায়নি। পুলিশের পাশাপাশি এনআইএ এবং অন্য কেন্দ্রীয় সংস্থাগুলিও ঘটনার তদন্তে চালাচ্ছে।বিস্ফোরণের ঘটনায় দিল্লির কোতোয়ালি থানায় ইউএপিএ এবং বিস্ফোরক আইনের ধারায় এফআইআর রুজু হয়েছে (Delhi)।

আরও পড়ুন: Sourav Ganguly: সামির হয়ে এবার ব্যাট ধরলেন সৌরভ
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক
দিল্লির বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাঁরই মন্ত্রকের অধীন। বৈঠকে উপস্থিত থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা তপন ডেকা, দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা এবং এনআইএ-র ডিজি সদানন্দ বসন্ত। জম্মু ও কাশ্মীরের পুলিশপ্রধান নলিন প্রভাতও ভার্চুয়ালি উপস্থিত থাকেন।
তৎপরতার দাবি দমকলের
দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণ ঘটে সন্ধ্যা ৬টা ৫২-য়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি করা হয়েছে কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বাহিনী (Delhi)।


