Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির চাঁদনী চক মেট্রো স্টেশনের (Delhi Explosion) কাছে ভয়াবহ বিস্ফোরণ। সন্ধ্যে ৬.৫৫তে ঘটে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সন্ধ্যে ৭.২৯ এর মধ্যে। ভরসন্ধেয় বিস্ফোরণে পুড়ে ছাই তিনটি গাড়ি। মেট্রো স্টেশনের একনম্বর গেটের কাছে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ ঘটে। পরপর তিন-চারটি গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ।
নাশকতার ছক? (Delhi Explosion)
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনও জঙ্গি সংগঠন নাশকতার (Delhi Explosion) ঘটনা ঘটিয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন।
ঘটনাস্থলে তদন্তে এনএসজি, এনআইএ-র টিম। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
প্রচুর বিস্ফোরক উদ্ধারে নাশকতার আশঙ্কা (Delhi Explosion)
উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্ফোরক সহ প্রচুর রিমোট, ডিটোনেটর, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। একযোগে জম্মু-কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ পুলিশ ৩ চিকিৎসক সহ ৮ জনকে গ্রেফতার করে। দিল্লির এই বিস্ফোরণের সঙ্গে এই বিস্ফোরকের কোনও যোগ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রাথমিকভাবে জইশ-ই-মহম্মদ এবং আরেক কাশ্মীরি জঙ্গি সংগঠন আগুয়াজ-ই-হিন্দের এই বিস্ফোরক মজুতের পিছনে রয়েছে বলে জানা গিয়েছে।
রাজধানীতে হাই অ্যালার্ট
ঘটনার পরই ব্যাপক পুলিশি তৎপরতা। দিল্লিজুড়ে কড়া নজরদারি শুরু হয়েছে। রাজধানী শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট। দিল্লির পর দেশের বিভিন্ন অংশের বড় বড় জেলাগুলি যেমন উত্তরপ্রদেশ, মুম্বই, উত্তরাখণ্ডেও জারি হাই অ্যালার্ট।
দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


