Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির ঐতিহাসিক লালকেল্লা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে হামলার ছক কষছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT) এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলি(Delhi Terror)। সূত্রের খবর, সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় লালকেল্লা ও সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চাঁদনি চককেও সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইইডি হামলার ছক Delhi Terror)
গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাজধানী দিল্লি ও অন্যান্য শহরে আইইডি হামলার পরিকল্পনা চলছে। এই সতর্কতা জারির ঘটনা সামনে এল গত ১০ নভেম্বর ২০২৫-এর ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের তিন মাস পর। সেদিন লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয় এবং প্রায় দুই ডজন মানুষ আহত হন। ডিএনএ পরীক্ষায় জানা যায়, বিস্ফোরক বোঝাই গাড়িটি চালাচ্ছিলেন আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর উন নবি।
‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ
সূত্রের দাবি, জইশ-ই-মহম্মদ (JeM) ও লস্কর একযোগে দেশের বড় মন্দিরগুলিকে টার্গেট করার ছক কষছে। ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে ভারতের অভিযানের প্রতিশোধ হিসেবেই এই হামলার পরিকল্পনা হতে পারে বলে আশঙ্কা। এনক্রিপ্টেড বার্তালাপে ‘জুলম কা বদলা’ নামে যৌথ পরিকল্পনার ইঙ্গিত মিলেছে, যা নাকি রাওয়ালপিন্ডির হ্যান্ডলারদের তত্ত্বাবধানে চলছে।
সক্রিয় স্লিপার সেল
উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও দাদরিতে স্লিপার সেল সক্রিয় থেকে প্রবেশপথ নজরদারি করছে বলেও খবর। নেপাল ও বাংলাদেশ সীমান্ত দিয়ে ভুয়ো পরিচয়ে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। পাশাপাশি, পাঞ্জাব রুটে ট্রাকে করে বিস্ফোরক আনা হতে পারে বলেও গোয়েন্দাদের সন্দেহ।)। সূত্রের খবর, সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় লালকেল্লা ও সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চাঁদনি চককেও সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইইডি হামলার ছক
গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাজধানী দিল্লি ও অন্যান্য শহরে আইইডি হামলার পরিকল্পনা চলছে। এই সতর্কতা জারির ঘটনা সামনে এল গত ১০ নভেম্বর ২০২৫-এর ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের তিন মাস পর। সেদিন লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয় এবং প্রায় দুই ডজন মানুষ আহত হন। ডিএনএ পরীক্ষায় জানা যায়, বিস্ফোরক বোঝাই গাড়িটি চালাচ্ছিলেন আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর উন নবি।
‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ Delhi Terror)
সূত্রের দাবি, জইশ-ই-মহম্মদ (JeM) ও লস্কর একযোগে দেশের বড় মন্দিরগুলিকে টার্গেট করার ছক কষছে। ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে ভারতের অভিযানের প্রতিশোধ হিসেবেই এই হামলার পরিকল্পনা হতে পারে বলে আশঙ্কা। এনক্রিপ্টেড বার্তালাপে ‘জুলম কা বদলা’ নামে যৌথ পরিকল্পনার ইঙ্গিত মিলেছে, যা নাকি রাওয়ালপিন্ডির হ্যান্ডলারদের তত্ত্বাবধানে চলছে।
আরও পড়ুন: Vote Central Force: ভোটের আগেই হাই অ্যালার্ট বাংলায়! রাজ্যে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
সক্রিয় স্লিপার সেল Delhi Terror)
উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও দাদরিতে স্লিপার সেল সক্রিয় থেকে প্রবেশপথ নজরদারি করছে বলেও খবর। নেপাল ও বাংলাদেশ সীমান্ত দিয়ে ভুয়ো পরিচয়ে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। পাশাপাশি, পাঞ্জাব রুটে ট্রাকে করে বিস্ফোরক আনা হতে পারে বলেও গোয়েন্দাদের সন্দেহ।