Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডে জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বড় ঘোষণা করলেন দেব (Dev)। মাত্র ৭২ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই ‘ব্যান’ ইস্যুতে সমাধান এনে চমক দিলেন তিনি। আর সেই ঘোষণার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য। দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরতে চলেছেন তিনি।
বন্ধ ব্যান কালচার! (Dev)
এই গোটা প্রক্রিয়ার দায়িত্ব আগে তুলে (Dev) দেওয়া হয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জির হাতে। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সমস্যার সমাধান হওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তির হাওয়া ইন্ডাস্ট্রিতে। বহুদিন ধরে চলা ডিরেক্টরস গিল্ড ও ফেডারেশনের টানাপোড়েনের জেরে অনির্বাণ-সহ একাধিক শিল্পী কার্যত কাজের বাইরে চলে গিয়েছিলেন। শুটিং বাতিল, টেকনিশিয়ানদের অনুপস্থিতি-সব মিলিয়ে থমকে গিয়েছিল তাঁর কাজের গতি।
চমকের পর চমক (Dev)
তবে অভিনয় থেকে দূরে থাকলেও অন্যভাবে নিজেকে সক্রিয় রেখেছিলেন অনির্বাণ। তাঁর সংগীতদল ‘হুলিগানইজম’-এর মাধ্যমে একাধিক কাজ দর্শকের সামনে এসেছে। কিন্তু অনুরাগীদের প্রত্যাশা ছিল তাঁকে ফের বড়পর্দায় দেখার। সেই অপেক্ষার অবসান এবার। দেব নিজেই সোশ্যাল মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁর আগামী ছবিতে অনির্বাণের প্রত্যাবর্তন ঘটছে। এই ছবিতে থাকছেন শুভশ্রী গাঙ্গুলি-ও। শুধু তাই নয়, আরও বড় চমক-এই ছবির পরিচালনার দায়িত্বও নিজেই নিচ্ছেন দেব। চিত্রনাট্য লেখার কাজেও তিনি যুক্ত থাকবেন।
আরও পড়ুন: Priyanka Sarkar: মৃত্যু একমাত্র সত্য- রাহুলের শোক কাটিয়ে কাজে ফিরলেন প্রিয়াঙ্কা
সব মিলিয়ে, পুজোতে মুক্তির লক্ষ্যে তৈরি এই ছবি এখন থেকেই চর্চার কেন্দ্রে। টলিউডের অস্থিরতার মাঝে এই ঘোষণা যেন নতুন আশার আলো দেখাচ্ছে-যেখানে কাজ, সহযোগিতা আর সৃজনশীলতাই শেষ কথা।


