Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার অন্দরমহলে গত কয়েকদিন (Dev) ধরেই চর্চার কেন্দ্রে ছিল সিনে ক্যালেন্ডার বৈঠকে তৈরি হওয়া অস্বস্তিকর পরিস্থিতি। বছরের ছবি মুক্তির দিনক্ষণ ঠিক করতে গিয়ে যে বৈঠক সাধারণত রুটিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেখানেই এবার আবেগ ও মতবিরোধ ছায়া ফেলেছিল বলে ইন্ডাস্ট্রি সূত্রের খবর। বৈঠকের শুরুতে পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা জানানো হলেও, আলোচনা এগোতেই পরিস্থিতি বদলাতে থাকে।
সময়সূচি নিয়ে মতভেদ (Dev)
সিনে ক্যালেন্ডার ঘিরে বিভিন্ন ছবির সময়সূচি (Dev) নিয়ে মতভেদ প্রকাশ্যে আসে। কাজের চাপ, পুজোর মরসুম এবং ছবির ‘স্পেস’ নিয়ে কথাবার্তায় উত্তেজনা তৈরি হয় বলে জানা যায়। যদিও বৈঠক শেষে দেব এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, তবু টলিউডে কানাঘুষো থামেনি। অনুরাগীদের একাংশও এই ঘটনায় হতাশা প্রকাশ করেন।
জল্পনায় ইতি
কিন্তু শুক্রবার সেই সব জল্পনায় কার্যত ইতি টানলেন দেব নিজেই। তিনি হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। দু’জনের এই সাক্ষাৎ যে শুধুই সৌজন্যমূলক নয়, তা সমাজমাধ্যমে ভাগ করা একটি ছবিই বুঝিয়ে দেয়। প্রসেনজিতের লেখায় ধরা পড়ে অভিজ্ঞতার পরিণত বোধ-ভুল বোঝাবুঝি সরিয়ে সম্পর্ক সামলানোর দায়িত্ব বড়দেরই, এমন বার্তাই যেন উঠে আসে।
আরও পড়ুন: WFH Health Issue: ল্যাপটপের সামনে ঘণ্টার পর ঘণ্টা-শরীর কি ঠিক আছে?
এই সাক্ষাৎ ঘিরে আরও নতুন কৌতূহল তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। কারণ সামনে রয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ছবি ‘দেশু ৭’। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যুক্ত হওয়া নিয়ে আগেই ইঙ্গিত মিলেছিল। পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্যের নামও আলোচনায় এসেছে। ফলে প্রশ্ন উঠছে-এই বৈঠকে কি শুধুই মনোমালিন্য মিটল, নাকি ভবিষ্যৎ কোনও কাজের রূপরেখাও তৈরি হল?


