Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম দেব ও রুক্মিণী মৈত্র (Dev- Rukmini Maitra)। কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, তাঁদের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। কেউ বলেছিলেন, রুক্মিণী রাগ করে মুম্বই চলে গিয়েছেন। অন্যদিকে দেব ব্যস্ত নিজের সিনেমা ও রাজনীতির কাজ নিয়ে। কিন্তু দীপাবলির রাতে সব রটনার অবসান ঘটাল একটিমাত্র ছবি। কী ছবি? কী দেখা গিয়েছে তাতে?
কী ছবি ? (Dev – Rukmini)
রুক্মিণী ও দেব (Rukmini- Dev) দু’জনেই দীপাবলির রাতে নিজেদের সামাজিক মাধ্যমের পাতায় একসঙ্গে তোলা ছবি ভাগ করে নেন। ছবিতে দেখা যায়, হাসিখুশি মুখে একসঙ্গে বাজি পোড়াচ্ছেন তাঁরা। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়, আর অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন—সব কিছু ঠিক আছে প্রিয় জুটির মধ্যে।
অনুপস্থিত রুক্মিণী (Dev – Rukmini)
বিতর্কের সূত্রপাত হয়েছিল দেবের (Dev ) নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচার পর্বে রুক্মিণীর অনুপস্থিতি ঘিরে। বহুজনের মনে প্রশ্ন জাগে, কেন তাঁকে কোনও অনুষ্ঠানে দেখা যাচ্ছে না? আর এ প্রসঙ্গে অভিনেত্রীর কথায়, কাজের জন্য তিনি বাইরে রয়েছেন, কালীপুজো একদিনের জন্য এসেছেন। কাছের মানুষদের সাথে সময় কাটাবেন বলে।
এক দিনের সফরে কলকাতায় (Dev – Rukmini)
রুক্মিণী (Rukmini) ব্যস্ত নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-এর কাজে। সেই কারণেই মুম্বইয়ে ছিলেন। তবু কালীপুজোর জন্য এক দিনের ছুটি নিয়েই উড়ে আসেন কলকাতায়। কালীপুজোর উদ্বোধনে তাঁকে দেখা যায় চিরচেনা উজ্জ্বল রূপে। এরপর পুজোর রাতে অভিনেত্রী যান নটী বিনোদিনীর বাড়ির পুজোয়। সেখান থেকে রাতে দেবের (Dev ) সঙ্গে দীপাবলি উদ্যাপনে যোগ দেন।
হাসি মুখই বলছে অনেক কিছু (Dev – Rukmini)
সব জল্পনার অবসান ঘটিয়ে দেব-রুক্মিণী (Dev – Rukmini) প্রমাণ করলেন—ব্যস্ততা মানেই দূরত্ব নয়। কাজের ফাঁকে তাঁরা একে অপরের পাশে রয়েছেন, আগের মতোই। দীপাবলির আলোয় তাঁদের হাসিমুখই যেন বলছে,সব ঠিক আছে।
দুই তারকার আপাত খোলামেলা বন্ধুত্ব ও পেশাদার সম্পর্কও বিশেষভাবে নজর কাড়ছে।অনুরাগীরা এখন আগ্রহ নিয়ে দেখছেন— আগামীতে দেব ও রুক্মিণী একসঙ্গে নতুন কোনও প্রকল্পে আসবেন কি না। ইতিমধ্যে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ও অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এসব গুঞ্জনকে আরও দৃষ্টিগোচর করেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো, নিজের হাতে রাঁধলেন মায়ের ভোগ
সম্পর্কের মিশ্রণ
এই আলোচনায় স্পষ্ট যে, দেব ও রুক্মিণীর সম্পর্ক শুধুই ব্যক্তিগত নয়, বরং পেশাগত মিশ্রণও বটে। তাঁদের ভক্ত এবং মিডিয়া উভয়েই অপেক্ষায়, তাঁদের পরবর্তী পদক্ষেপে কী আসে? তা কী হবে, আরেক বড় চমক? উঠছে প্রশ্ন।



