Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডের সবচেয়ে চর্চিত সম্পর্কগুলির মধ্যে অন্যতমদেব-রুক্মিণীর সমীকরণ (Dev-Rukmini)। বছরের পর বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ নেই। অথচ তাঁরা নিজেরাই সেই সম্পর্ককে কখনও স্পষ্ট করে সংজ্ঞায়িত করেন না বরং রেখে দেন এক মায়াবী রহস্যের আড়ালে। সাম্প্রতিক কিছু ছবিতে সেই রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে, আবার একই সঙ্গে প্রেমের ইঙ্গিতও যেন আরও স্পষ্ট।

টক-মিষ্টি সম্পর্কের অদ্ভুত সমীকরণ (Dev-Rukmini)
দেব-রুক্মিণীর সম্পর্ককে অনেকেই “টক-মিষ্টি” বলেই ব্যাখ্যা করেন (Dev-Rukmini)। কখনও তাঁদের একসঙ্গে দেখা যায় রোম্যান্টিক মুহূর্তে, আবার কখনও তাঁরা নিজেরাই মজা করে সম্পর্কটাকে ‘বন্ধুত্ব’-এর খাঁচায় বন্দি করে দেন। এই “উই আর জাস্ট ফ্রেন্ড!” এই সংলাপ যেন তাঁদের সম্পর্কের অঘোষিত ব্র্যান্ডিং। কিন্তু বাস্তবে তাঁদের চোখের ভাষা, শরীরী ভঙ্গি এবং একসঙ্গে কাটানো মুহূর্ত অন্য গল্পই বলে।
মেহেন্দির ছবি ঘিরে নতুন জল্পনা (Dev-Rukmini)
সম্প্রতি দেবের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু ছবি যেন নতুন করে আলোড়ন তুলেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, দুজনেই একসঙ্গে মেহেন্দি পরছেন, হাসি-ঠাট্টা, খুনসুঁটিতে মেতে উঠেছেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবের হাতে লেখা রুক্মিণীর নাম
বিয়ের গুঞ্জন— কতটা সত্যি? (Dev-Rukmini)
দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে জল্পনা নতুন নয়। বহু বছর ধরেই ভক্তদের একটাই প্রশ্ন, “কবে ছাঁদনাতলায় দেখা যাবে এই জুটিকে?” এই মেহেন্দির ছবিগুলি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। কারণ, মেহেন্দি সাধারণত বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি, যদিও তা মূলত অবাঙালি সংস্কৃতির অংশ। তবে বর্তমানে বাঙালি বিয়েতেও এই রীতি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে “এ কি তবে বিয়ের প্রস্তুতির ইঙ্গিত?”
আরও পড়ুন: BJP: বিজেপির প্রার্থী তালিকায় বড় রদবদল, ৮ বিধায়ক বাদ, ১৪ জনের ভাগ্য ঝুলে
তারকাদের ‘রহস্য রক্ষা’ কৌশল
দেব ও রুক্মিণী বরাবরই তাঁদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। মিডিয়ার প্রশ্নের উত্তরে তাঁরা কখনও সরাসরি কিছু বলেন না। তাঁদের প্রিয় উত্তর, “আমরা খুব কাছের মানুষ।” এই অস্পষ্ট অথচ গভীর সংজ্ঞাই যেন তাঁদের সম্পর্ককে আরও আকর্ষণীয় করে তোলে।



