Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের অগস্ট মাস যেন টলিউডে আবেগের (Dev Subhashree) এক বিশেষ অধ্যায়। প্রায় এক দশক পর একই মঞ্চে দেখা গিয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। উপলক্ষ ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’র প্রচারমূলক অনুষ্ঠান। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস যেমন ছিল তুঙ্গে, তেমনই শুরু হয়েছিল নানা জল্পনা ও আলোচনা। তবে দেব-শুভশ্রীকে ঘিরে আলোচনার পাশাপাশি অপ্রত্যাশিতভাবে বিতর্কের কেন্দ্রে চলে আসেন শুভশ্রীর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র।
কেন জানালেন ধন্যবাদ? (Dev Subhashree)
এই পরিস্থিতিতে ছবির কাজ শুরুর আগেই অনুরাগীদের (Dev Subhashree) উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন দেব ও শুভশ্রী। অতীতকে পিছনে ফেলে পেশাদার মনোভাবেই তাঁরা যে আবার একসঙ্গে কাজ করতে প্রস্তুত, তা জানাতে কোনও দ্বিধা রাখেননি দু’জনের কেউই। লাইভ অনুষ্ঠানে শুভশ্রী আবেগ নিয়ন্ত্রণ করে বলেন, অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরে থাকার কোনও মানে নেই। সময়ের সঙ্গে সবাই এগিয়ে গিয়েছে বলেই আজ এই সহযোগিতা সম্ভব হচ্ছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে ধন্যবাদ জানান রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে। শুভশ্রীর কথায়, তাঁদের এই মানসিক সমর্থন না থাকলে নতুন করে একসঙ্গে কাজ করা এতটা সহজ হত না।

দেবের মত (Dev Subhashree)
দেবও একই সুরে অনুরাগীদের উদ্দেশে (Dev Subhashree) অনুরোধ জানান। তিনি বলেন, দর্শকদের ভালবাসা ও আবেগ তাঁরা বোঝেন, কিন্তু সেই আবেগের প্রকাশ যেন ব্যক্তিগত আক্রমণে না পৌঁছয়। বিশেষ করে লাইভের পর যেন তাঁদের সঙ্গীদের উদ্দেশে কোনও নেতিবাচক মন্তব্য না করা হয়, সেই আবেদন রাখেন নায়ক। দেবের মতে, সম্পর্কের সমীকরণ ব্যক্তিগত, আর কাজের জায়গায় সবাই পেশাদার হিসেবেই এগোতে চান।

বড় ঘোষণা
এই আবেগঘন মুহূর্তের মাঝেই এল বড় ঘোষণা। দেব ও শুভশ্রী জানালেন, তাঁরা আবার একসঙ্গে একটি নতুন ছবিতে কাজ করতে চলেছেন। ছবিটিতে প্রেম, অ্যাকশন, রোমাঞ্চ-সব ধরনের উপাদানই থাকবে। দর্শকদের জন্য আরও চমক হিসেবে জানানো হয়, ছবির মুক্তির প্রায় ১০ মাস আগেই টিকিটের অগ্রিম বুকিং শুরু হবে। টলিউডে এমন ঘোষণা সচরাচর দেখা যায় না, ফলে কৌতূহল আরও বেড়েছে।
আরও পড়ুন: Dev Subhashree: একযুগ পর ফের দেশু ম্যাজিক, রিলিজের ১০ মাস আগেই শুরু অগ্রিম বুকিং
তবে ছবির নাম কী হবে বা কোন কোন অভিনেতা-অভিনেত্রী এতে থাকবেন, সে বিষয়ে এখনও মুখ খোলেননি প্রযোজক দেব। সব প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের জন্য তুলে রাখা হয়েছে। দেব জানিয়েছেন, পয়লা বৈশাখে সমস্ত পরিকল্পনা চূড়ান্ত করে শুভশ্রীকে সঙ্গে নিয়ে আবার লাইভে আসবেন তিনি।


