Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরোয়া ক্রিকেটে তিন ক্রিকেটারের সেঞ্চুরি মাথাব্যথা বাড়াল জাতীয় দলের নির্বাচকদের (Vijay Hazare Trophy)।
নিউ জিল্যান্ড সিরিজের আগে চিন্তায় নির্বাচকরা (Vijay Hazare Trophy)
শতরান যেমন একদিনে নিশ্চিন্ত করতে পারে যাবৎ তেমনই কিছু-কিছু সময় চিন্তা বাড়িয়ে দেয়। এইবারের ঘটনাটাও ঠিক সেরকম। ঘরোয়া ক্রিকেটে তিন ব্যাটার নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। তিন জন্যেই হাঁকিয়েছেন শতরান। তবে এবার সেই শতরানই নির্বাচকদের মাথাব্যথার কারণ। নিউ জিল্যান্ড সিরিজে কাকে দলে রাখবেন আর কাকে রাখবেন না সেই নিয়ে কঠিন পরীক্ষার মুখে নির্বাচকমণ্ডলী (Vijay Hazare Trophy)।
এই তিন জন ক্রিকেটারের মধ্যে রয়েছে সরফরাজ খান, রুতুরাজ গায়কোয়াড় এবং দেবদত্ত পাড়িক্কল। রুতুরাজ দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজে খেলেছেন। তবে নিউ জিল্যান্ড সিরিজের আগে যদি শ্রেয়স আইয়ার দলে ফেরেন তাহলে তাঁকে বাদ পড়তে হবে। বাকি তিনজন মিডিল অর্ডার ব্যাটসম্যান ফলে বিকল্প হিসেবে জায়গা হতেই পারে। কিন্তু তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়ার কাজটা মোটেও সহজ না। জটিল এই প্রশ্নপত্রের উত্তর কতটা দক্ষতার সাথে সামলান নির্বাচকরা এখন সেটাই দেখার।

এই তিনজনের মধ্যে সরফরাজের ইনিংস সবচেয়ে বিধ্বংসী। বুধবার বিজয় হাজারে ট্রফিতে গোয়ার বিরুদ্ধে তিনি ভাঙেন রোহিত শর্মার রেকর্ড। মাত্র ৭৫ বলে করেছেন ১৫৭ রান। তাঁর ১৪টি ছয় ও ৯টি চার প্রমাণ করে দিয়েছে যে সাদা বলের ক্রিকেটেও তিনি কতটা দক্ষ।
উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নাম মহারাষ্ট্র। সেই ম্যাচে রুতুরাজ ১১৩ বলে ১২৪ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও ৩টি ছয়। এক সময়ে ১০০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে যখন চাপে মহারাষ্ট্রের দল সেখান থেকে দলকে বাঁচিয়ে নিয়ে আসেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে যে জাতীয় দলের জন্য তিনিও জোরালো দাবিদার।
আরও পড়ুন: Year Ender 2025: ২০২৫ পদপিষ্টের বছর! ফিরে দেখা দিনগুলি…
অন্যদিকে সেঞ্চুরি করেছেন দেবদত্তও। পুদুচেরির বিরুদ্ধে ১১৬ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে ঝাড়খন্ডের বিরুদ্ধে ১৪৭ এবং কেরলের বিরুদ্ধে ১২৪ রান করেছিলেন। এটি বিজয় হজারেতে তাঁর তৃতীয় শতরান। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও ৪টি ছয় (Vijay Hazare Trophy)।


