Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সবেই দলে যোগ দিয়েছেন। বামপন্থী রাজনীতি থেকে একেবারে ডানপন্থীতে এসেছেন তিনি। দলে যোগের পরে এই প্রথম বড় কোনও কর্মসূচিতে তৃণমূল নেতা প্রতীক উর রহমান। ফলে নেত্রীর ডাকে ধর্মতলার ধরনায় নজর ছিল তাঁর উপরে(Dharmatala Pratikur)।
‘দেড় কেজি বেশি সবুজ আবির কিনুন’ (Dharmatala Pratikur)
প্রথম দিন সুযোগ হয়নি। কিন্তু দ্বিতীয় দিনে সুযোগ পেলেন বক্তব্য রাখার। সুয়োগ পেতেই তার সদ্ব্যবহার করলেন ময়দানের সৈনিক প্রতীক উর। একেবারে মেঠো ভাষায় দলের কর্মীদের ডাক দিলেন। বললেন, ‘নির্বাচনের ফল বেরোনোর পর বিরোধীদের মুখ ঢাকার জন্য দেড় কেজি বেশি সবুজ আবির কিনবেন’।
কেন কমপ্লিট প্যাকেজ?
মাঠের কর্মীরা চিরকালই আবেগপ্রবণ। তাঁরা সংগঠনে ভোকাল টনিকেই বেশি বিশ্বাসী। আর প্রথম বক্তব্যে সেই সুরই বজায় রাখলেন প্রাক্তন বাম নেতা। বুঝিয়ে দিলেন দলের কর্মীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে কোনও কসুর বাকি রাখবেন না। আরও বোঝালেন কেন তাঁকে কমপ্লিট প্যাকেজ বলতেই পছন্দ করেন রাজনীতির কারবারিরা।
কমিশন-বিজেপিকে একযোগে তোপ (Dharmatala Pratikur)
তৃণমূলের লাইন ধরে একাধারে যেমন কমিশনকে তোপ দাগলেন তিনি তেমনই বিজেপিকেও ছাড়লেন না তাঁর বক্তব্যে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বললেন দিদিকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। বিজেপি, আরএসএ-এর সাম্প্রদায়িক মনোভাব কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও সুর চড়ালেন।
প্রথম দিনে স্বমহিমায় প্রতীক উর (Dharmatala Pratikur)
ভোটের আগে প্রতীক উরকে দলে এনে চমক দিতে চেয়েছিল তৃণমূল। সংখ্যালঘু মুখ, মাঠের রাজনীতির সঙ্গে পরিচিত সহ একাধিক পজিটিভ পয়েন্ট প্রতীক উরের পক্ষে রেখেছিল রাজনৈতিক মহল। তবে আদৌ রাজনীতির সেই ছক মিলিয়ে প্রতীক উর কি দলের ভরসা হয়ে উঠবেন সেই প্রশ্ন এখনও বহু দূরে। যদিও প্রথম দিনের বক্তব্যে তাঁর লাইন যে বেলাইন নয় তা আর বলার অপেক্ষা রাখে না।



