Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এবার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে বিএনএস-এর ১৭৯ ধারায় নোটিস দিল পুলিশ(Dinda Notice)। জেলা পুলিশের বক্তব্য, ১১ জানুয়ারি ময়নায় একটি রাজনৈতিক সভা থেকে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক। সেই সংক্রান্ত ভিডিও একটি ভাইরাল হয়েছে।
ময়না থানার নোটিস (Dinda Notice)
বিষয়টি জানার পর তাকে গত ১৪ই ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে এই নোটিস ইস্যু করা হয়। সেই নোটিসে ১৬ই ফেব্রুয়ারি সকাল ১১টায় তাকে ময়না থানায় হাজিরা দিতে বলা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে ময়না থানায় তিনি হাজির হননি।
আরও পড়ুন: Visa Fraud: ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা: বাংলাদেশি নাগরিক প্রতারণায় গ্রেফতার ২
কোনও প্রতিক্রিয়া দেননি দিন্দা (Dinda Notice)
পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, আদালতের মাধ্যমে দিন্দাকে নোটিস দিয়ে ডেকে পাঠানো হয়েছে। তিনি আসেননি, আইনজীবী মারফত সময় চেয়েছেন। পরবর্তীকালে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত অশোক দিন্দার এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



