Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani) হঠাৎ করেই এক মারাত্মক বিতর্কের কেন্দ্রে এসে পড়েছেন। সম্প্রতি তাঁর বাড়ির সামনে গুলি চলার ঘটনাটি তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠছে, অভিনেত্রী নাকি দুজন খ্যাতা নামা মহারাজকে অপমান করেছেন। এই অভিযোগের দায় স্বীকার করেছেন পরিচিত অপরাধী চক্রের সদস্য গোল্ডি ব্রার ও রোহিত গোদারা।
কী ঘটে? (Disha Patani)
জানা যায়, শুক্রবার ভোর রাতে দিশা পাটানির (Disha Patani) বরেলির বাড়ির সামনে আচমকাই গুলি চালানো হয়। তবে এই ঘটনায় আহত হননি কেউ। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে।
দায় স্বীকার (Disha Patani)
এর পরে একটি ফেসবুক পোস্ট সামনে (Disha Patani) আসে। যেখানে বীরেন্দ্র চরণ ও মহেন্দ্র শরন নামের দুই ব্যক্তির নাম উল্লেখ করা থাকে। পোস্টে দাবি করা হয়, গুলি চালানোর পিছনে তারা দায়ী, আর এটা ছিল শুধুমাত্র ট্রেলার। এই পোস্ট অনুযায়ী দিশা পাটানি ইচ্ছাকৃত ভাবে সনাতন ধর্ম ও ধর্ম গুরুদের অপমান করেছেন। তবে এও বলা হয়, বলিউডকে সতর্ক করার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি বলা হয় সনাতন ধর্মকে রক্ষা করতে তারা যে কোনো কাজ করতে পারেন। সনাতন ধর্মকে রক্ষা করা তাদের প্রথম কাজ বলে মনে করেন অভিযুক্তরা ।
রেহাই দেওয়া হবে না (Disha Patani)
পোস্টে আরও লেখা থাকে, দিশা পাটানি (Disha Patani) প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধচার্য মহারাজকে অপমান করেছেন। সনাতন ধর্মকে ছোট করে দেখাতে চেয়েছেন। কেউ যদি সনাতন ধর্মকে ছোট করে, তবে তাদের অর্থাৎ অভিযুক্তদের হাত থেকে কেউ রেহাই পাবে না। শুধু দিশা নয় ,পাশাপাশি বলিউডের অন্যান্য তারকারাও যদি সনাতন ধর্মকে নিয়ে হাস্যকর আচরণ করেন, তাহলে তাঁদেরও পরিণতি একই হবে।
অস্বস্তি ও নিরাপত্তাহীনতা
বিষয়টি নিয়ে আপাতত পুলিশ তদন্তে রয়েছেন। এই ঘটনার পর বলিউডে এক ধরনের অস্বস্তি ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনা শুধু একজন অভিনেত্রী বাড়ির সামনে গুলি চলেছে বলে নয়, এটি দেশের ধর্মীয় সহিষ্ণুতা আইনশৃঙ্খলার উপর বড় প্রশ্ন তুলে ধরেছে।
আরও পড়ুন: Modi in Mizoram: রেলের চাকা গড়াল মিজোরামে, উদ্বোধন করলেন মোদি
জনপ্রিয়তা অর্জন
উল্লেখ্য বলিউডের অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)। আজকের দিনে নিজের স্টাইল, ফিটনেস এবং নিজের কাজের জন্য তরুণ প্রজন্মের কাছে তিনি দারুন জনপ্রিয়। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও ‘এম এস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’ (M.S. Dhoni: The Untold Story) ছবিতে অভিনয় করে তিনি নজর করেছিলেন। এরপর ‘ বাঘি ২'( Baaghi 2), ‘ভারত'(Bharat) ,’মালাং ‘ (Malang) ‘এক ভিলেন রিটার্নস’ (Ek Villain Returns) ছবিতে অভিনয় করেছেন তিনি।


