Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোশাল মিডিয়া (Facebook Hashtags) দিনের পর দিন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ফেসবুকে ‘সাফাই অভিযানে’ নামছে মার্ক জুকারবার্গের সংস্থা। বৃহস্পতিবারই এই নিয়ে ঘোষণা করেছে তারা। জানিয়ে দিয়েছে ‘রিচ’ বাড়াতে এবং রোজগার করতে অনেকেই ফেসবুক অ্যালগরিদমের সঙ্গে ‘গেম’ খেলছেন। এবার আর এই ধরনের পোস্টকে বরদাস্ত করা হবে না। মেটা জানিয়েছে, অনেকেই দীর্ঘ পোস্ট করেন। এর পর সেই পোস্টে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন। এবার থেকে এ ধরনের পোস্টে বিশেষ নজরদারি চালানো হবে।
পোস্টে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার (Facebook Hashtags)
অনেকেই দীর্ঘ পোস্ট করেন। তারপর সেই পোস্টে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন (Facebook Hashtags)। এবার থেকে এই ধরনের পোস্টে বিশেষ নজরদারি চালানো হবে। দেখা যাচ্ছে, এমন ইমেজ ব্যবহার করা হচ্ছে যার সঙ্গে পোস্টটির কোনও মিল নেই। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ হয়তো কুকুরের ছবি পোস্ট করেছেন। অথচ ক্যাপশনে লিখলেন Top 10 #AIRPLANE Facts।
ফলোয়ারদের মধ্যেই পোস্টটি সীমাবদ্ধ (Facebook Hashtags)
আবার অনেকে গাড়ি সংক্রান্ত পোস্টে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন #VIRALCONTENT, #LIKEFORLIKE এবং #BOOST-এর মতো পোস্ট (Facebook Hashtags)। এই ধরনের পোস্ট পেলে সেগুলির রিচ কমিয়ে দেওয়া হবে। কেবলমাত্র ফলোয়ারদের মধ্যেই সেই পোস্টটি সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি এই ধরনের পোস্ট থেকে কোনও অর্থ পাওয়া যাবে না।
আরও পড়ুন: Mobile Recharge News: আবারও মোবাইল রিচার্জে খরচ বাড়ার আশঙ্কা, চিন্তায় সাধারণ গ্রাহক!
‘মানিটাইজেশন’ বন্ধ করা হবে
এমনকি কোনো পোস্টে ‘ফেক’ কমেন্ট করে এগনেজমেন্ট বাড়াতে চাইলেও ধরে ফেলবে মেটা। নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, যার সাহায্যে ফেসবুক ব্যবহারকারীরা কোনো কমেন্ট ‘অপ্রয়োজনীয়’ মনে হলে রিপোর্ট করতে পারবেন। এমনকি একই পোস্ট নানা অ্যাকাউন্ট বানিয়ে পোস্ট করলেও তার ‘মানিটাইজেশন’ বন্ধ করা হবে।
মাথাব্যথা বড় কারণ‘স্প্যামি কনটেন্ট’
ফেসবুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সবার প্রিয় ফেসবুক। যত সময় এগিয়েছে, ততই সামাজিক মাধ্যম ফেসবুক আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। রেস্তোরাঁয় খাওয়া থেকে পার্কে, বন্ধুদের সঙ্গে হই হই থেকে অফিসের পিকনিক নানা মুহূর্তই পোস্ট করা হয়। আবার মনের নানা কথাও লেখেন ব্যবহারকারীরা। এ মুহূর্তে মেটার মাথাব্যথা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এ ধরনের ‘স্প্যামি কনটেন্ট’।


