Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
বিশেষ প্রতিবেদন: সুকৃতি ভট্টাচার্য, অভ্রদীপ দাস, কে টিভি বাংলা ডিজিটাল: বসন্তোৎসবের দিন সকাল থেকে আবিরের রঙে রঙিন উত্তর কলকাতার অলিগলি। তবে রঙের পাশাপাশি বড়বাজার সংলগ্ন এলাকার আসল আকর্ষণ লুকিয়ে রয়েছে অন্য এক নেশায়। দোল মানেই বড়বাজারের বিখ্যাত দোকানগুলোর স্পেশাল ‘ভাঙ’। আর সেই অমোঘ টানেই মঙ্গলবার সকাল থেকে তিল ধারণের জায়গা নেই উত্তর কলকাতার এই বাণিজ্যিক এলাকায়(Dol Burrabazar)।
দোকানগুলোর সামনে লম্বা লাইন (Dol Burrabazar)
ভোর থেকেই বড়বাজারের জনপ্রিয় ভাঙের দোকানগুলোর সামনে মানুষের লম্বা লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় রূপ নিয়েছে জনসমুদ্রে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শহরের দূর-দূরান্তের মানুষ তপ্ত রোদে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও এক গ্লাস ‘ঠাণ্ডাই’ বা বিশেষ ভাঙের শরবত চেখে দেখতে মরিয়া সবাই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দোকানের শাটার বা কাউন্টার ছোঁয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
নিরাপত্তায় কড়া নজর পুলিশের (Dol Burrabazar)
অতিরিক্ত ভিড় থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য প্রশাসন আগেভাগেই সতর্ক ছিল। প্রতিটি বড় দোকানের পাশেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়ানো, নেশার ঘোরে বা ভিড়ের চাপে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য পুলিশ ক্রমাগত মাইকিং করছে। ভিড়ের চাপে বড়বাজারের সংকীর্ণ রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করতেও বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে।
আরও পড়ুন: Fuel Supply: পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, জ্বালানি সরবরাহ সুরক্ষায় বহুমুখী কৌশল ভারতের
দোল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ভাঙ (Dol Burrabazar)
বড়বাজারের এই ভাঙের দোকানগুলো কলকাতার দোল সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। দোকানদারদের মতে, দোলের দিন ভাঙ বিক্রি অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। জাফরান, কাজু, পেস্তা মেশানো স্পেশাল ঠাণ্ডাইয়ের গ্লাসে চুমুক দিয়েই যেন পূর্ণতা পাচ্ছে শহরবাসীর দোল উৎসব।



