Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসেবে পরিচিত ইলন মাস্ক হঠাৎ করেই বুধবার ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন (Donald Trump)। জানিয়েছেন, তাঁর “নির্ধারিত সময়সীমা শেষ”। তবে মাস্কের এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে ওয়াশিংটনজুড়ে শুরু হয়েছে জল্পনা—আসল কারণ মতানৈক্য, না কি ব্যবসায় মনোযোগ?দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প মাস্ককে পরামর্শদাতা ও বিশেষ সরকারি কর্মচারী হিসাবে নিয়োগ করেছিলেন। তাঁর জন্য তৈরি হয়েছিল আলাদা একটি দফতর—ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি যার মূল লক্ষ্য ছিল সরকারি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সাশ্রয় সাধন। সেই দায়িত্বই পালন করছিলেন টেসলা ও এক্স-এর কর্ণধার মাস্ক।
ট্রাম্পের প্রকাশ্য সমালোচনায় মাস্ক (Donald Trump)
তবে সম্প্রতি জনকল্যাণমূলক সংস্কার সংক্রান্ত একটি বিল নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাস্কের মতানৈক্য প্রকাশ্যে আসে (Donald Trump)। ট্রাম্প (Donald J. Trump) যেখানে বিলটিকে “বড় এবং সুন্দর” বলে ব্যাখ্যা করেন, সেখানে মাস্ক (Elon Musk) দাবি করেন, এই বিল বাস্তবায়িত হলে সরকারি খরচ কমার বদলে রাজকোষ ঘাটতি আরও বাড়বে, এবং তাঁর দফতরের কাজ ব্যাহত হবে। তাঁর এই প্রকাশ্য সমালোচনার পর ট্রাম্প প্রশাসন বিলটি পুনর্বিবেচনার আশ্বাস দিলেও দু’জনের সম্পর্কের ‘শীতলতা’ সামনে চলে আসে।
মতপার্থক্যই মাস্কের পদত্যাগের মূল কারণ? (Donald Trump)
ওয়াশিংটনের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এই মতপার্থক্যই মাস্কের পদত্যাগের মূল কারণ (Donald Trump)। আবার মাস্কের ঘনিষ্ঠমহলের দাবি, তিনি নিজস্ব ব্যবসায়িক imperatives-এ ফিরে যেতে চাইছেন। সম্প্রতি টেসলার একটি বৈঠকে মাস্ক জানিয়েছিলেন, ডিওজিই-তে তাঁর কাজ “প্রায় সম্পূর্ণ” এবং মে মাসের মধ্যেই তিনি প্রশাসনিক দায়িত্ব ছাড়তে চান।বিদায় বেলায় অবশ্য মাস্ক সৌজন্য বজায় রেখেছেন। এক্স-এ পোস্ট করে লিখেছেন, “অপ্রয়োজনীয় খরচ কমানোর সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।” যদিও রাজনৈতিক মহল মনে করছে, সম্পর্ক যতই আনুষ্ঠানিকভাবে সৌহার্দ্যপূর্ণ দেখানো হোক না কেন, মাস্ক-ট্রাম্প দ্বন্দ্ব এখন প্রকাশ্য।

মাস্কের ভবিষ্যৎ রাজনৈতিক অভিসন্ধি কি? (Donald Trump)
প্রসঙ্গত, ট্রাম্প ফের ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনে একাধিক প্রভাবশালী ব্যক্তি নিয়োগ করেছেন (Donald Trump)। তাদের মধ্যে মাস্ক ছিলেন অন্যতম মুখ্য। তাঁর পদত্যাগ প্রশাসনের আর্থিক সংস্কার অভিযানে বড় ধাক্কা বলেই মনে করছেন ওয়াশিংটনের অর্থনৈতিক বিশ্লেষকেরা। তবে মাস্কের ভবিষ্যৎ রাজনৈতিক অভিসন্ধি কি? তিনি কি প্রশাসনিক ভূমিকায় আর ফিরবেন না? তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অনেকে বলছেন, মাস্কের চরিত্র অনুযায়ী, তিনি কখনও পুরোপুরি এক জগত থেকে বিদায় নেন না—উপস্থিতি না থাকলেও প্রভাব রেখে যান।

আরও পড়ুন: US Visa : চিনা পড়ুয়াদের উপর মার্কিন কড়াকড়ি বাড়াল ট্রাম্প প্রশাসন, বিপাকে হাজার হাজার শিক্ষার্থী
কোন দিকে ট্রাম্পের ভবিষ্যৎ? (Donald Trump)
এখন দেখার, ইলন মাস্কের অনুপস্থিতিতে ট্রাম্প প্রশাসনের ব্যয়সংক্রান্ত নীতি কোন দিকে মোড় নেয় এবং মাস্ক ভবিষ্যতে আদৌ আর কোনও প্রশাসনিক ভূমিকায় ফেরেন কি না (Donald Trump)। তবে একথা বলাই যায়—এই পদত্যাগ মার্কিন প্রশাসনে একটি যুগের অবসান ঘটাল।


