Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Health) -এর শারীরিক সুস্থতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি ভাইরাল ভিডিও ঘিরেই এই জল্পনার সূত্রপাত। সেখানে দেখা যায়, Air Force One থেকে নামার সময় তিনি অত্যন্ত সতর্কভাবে সিঁড়ি ব্যবহার করছেন এবং রেলিং শক্ত করে ধরে ধীরে ধীরে নিচে নামছেন। মাঝপথে একবার থেমেও যেতে দেখা যায় তাঁকে।
চলাফেরায় সতর্কতার ছাপ (Donald Trump Health)
শুধু এই ঘটনাই নয়, এর আগের একটি অনুষ্ঠানেও (Donald Trump Health) তাঁর চলাফেরায় সতর্কতার ছাপ ধরা পড়ে। একটি ভিডিওতে দেখা গেছে, চেয়ারে বসার সময় তিনি টেবিল ধরে নিজেকে সামলে নিয়ে ধীরে বসছেন। এই সব দৃশ্য সামনে আসতেই বয়সজনিত শারীরিক সমস্যার জল্পনা আরও জোরালো হয়েছে।
শারীরিক গঠনে পরিবর্তন? (Donald Trump Health)
পর্যবেক্ষকদের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শারীরিক গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তাঁর গোড়ালি ফুলে থাকার বিষয়টি নজরে এসেছে। এ প্রসঙ্গে হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, এটি ‘Chronic Venous Insufficiency’-অর্থাৎ রক্ত সঞ্চালন সংক্রান্ত একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যা বয়সের সঙ্গে দেখা দিতে পারে। পাশাপাশি অনেকেই মনে করছেন, আগের তুলনায় তাঁকে কিছুটা ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছে।
প্রশ্ন উড়িয়ে দিয়েছেন ট্রাম্প
তবে নিজের শারীরিক সক্ষমতা নিয়ে ওঠা সব প্রশ্ন উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী তিনি অত্যন্ত সুস্থ এবং শক্তিশালী। এমনকি অতীতেও তিনি নিজেকে সবচেয়ে সুস্থ মার্কিন প্রেসিডেন্টদের একজন বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: Mamata Banerjee: কমিশন-বিজেপির মিলিভগৎ! উত্তরবঙ্গ সফরের আগে ক্ষুব্ধ মমতা!
এই পরিস্থিতিতে বিরোধীরা যেখানে তাঁর শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে সমর্থকদের মতে, ৭৯ বছর বয়সে সিঁড়ি দিয়ে নামার সময় সতর্ক থাকা একেবারেই স্বাভাবিক বিষয়। এখনও পর্যন্ত হোয়াইট হাউসের তরফে তাঁর অসুস্থতা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বরং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সফর চালিয়ে যাচ্ছেন তিনি।


