Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একটা গোটা প্রজন্মের জন্য মন (Doraemon) খারাপের খবর। ৩৫ বছরের দীর্ঘ যাত্রার পর বন্ধ হয়ে গেল সেই নীল রঙের রোবট বেড়ালটির কাহিনি, যার সঙ্গে হাত মিলিয়ে বেঁচে উঠেছে হাজারো ছোটোবড়ার স্মৃতি। ‘ডোরেমন’, যে কার্টুন চরিত্র কিশোর-কিশোরী থেকে শুরু করে যুবক যুবতীদের মনও জয় করে নিয়েছিল, এবার তার নতুন এপিসোড আর দেখা যাবে না।
গল্পের নতুন রূপ আর আমরা দেখতে পাব না (Doraemon)
ডোরেমন যাকে দেখা মানেই মনে হত, জীবনযাত্রার (Doraemon) ছোটখাটো সমস্যারও একটি সহজ সমাধান মিলবে। সেই জাদুকরী পকেট, যেখান থেকে বের হত ‘এনিহোয়্যার ডোর’, ‘ব্যাম্পু কপ্টার’ বা নানা আশ্চর্য জিনিস, তার মাধ্যমেই নোবিতা ও অন্যান্য চরিত্ররা অদ্ভুত সমস্যার সমাধান করত। কিন্তু এই গল্পের নতুন রূপ আর আমরা দেখতে পাব না।

ডোরেমন আর সম্প্রচারিত হবে না (Doraemon)
ইন্দোনেশিয়ার জনপ্রিয় (Doraemon) টিভি চ্যানেল RCTI-এর পর্দা থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি জানা যায় যে, ডোরেমন আর সম্প্রচারিত হবে না। চ্যানেলের ২০২৫ সালের শেষের শিডিউলে নতুন কোনো এপিসোডের নাম ছিল না। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মনখারাপের ঢেউ নেমে আসে। অনুরাগীরা স্মৃতিচারণা শুরু করেন, ছোটোবেলার সেই মুহূর্তগুলো ফিরে আসে যখন ডোরেমন আমাদের কল্পনার সঙ্গে মিশে যেত।
আরও পড়ুন: Mamata Banerjee: ইডি হানার প্রতিবাদ, বিকেল ৪টেয় ব্লকে ব্লকে খেল দেখাবে তৃণমূল!
আবার কি ফিরবে ডোরেমন?
যদিও নতুন এপিসোড বন্ধ হয়ে গেল, তবু পুরনো অনেক এপিসোড এখনো অনলাইনে দেখা সম্ভব। ভারতসহ অনেক দেশে এখনও ডোরেমন সম্প্রচারিত হচ্ছে। অনুরাগীরা চাইলে এই পুরনো এপিসোডগুলো দেখে আবার সেই স্বাদ ফিরে পেতে পারেন। ডোরেমন বন্ধ হওয়ার খবর অনেককেই শার্লক হোমসের মৃত্যুর সঙ্গে তুলনা করতে বাধ্য করেছে। কিংবদন্তি গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের মৃত্যুর পর অনুরাগীরা শোক প্রকাশ করেছিল এবং এমনকি লেখক স্যার আর্থার কোনান ডয়েলও দর্শকের আবেগের কথা মাথায় রেখে পরে তাকে আবার ফিরিয়ে এনেছিলেন। ডোরেমনের ক্ষেত্রেও এমন কোনো চমক সম্ভব কি না, তা সময়ই বলবে।

স্মৃতিগুলো চিরকাল জীবন্ত
ডোরেমন শুধু একটি কার্টুন নয়; এটি এক প্রজন্মের কল্পনা ও আনন্দের অংশ। ছোটোবেলার সেই প্রতিটি সকাল, স্কুল থেকে ফিরে টিভির সামনে বসে নোবিতার সঙ্গে হাসি-মজা, সমস্যার সমাধান, বন্ধুত্ব-সবই এই নীল রোবটের হাত ধরে বেঁচে উঠত। এবার নতুন এপিসোড না থাকলেও, স্মৃতিগুলো চিরকাল জীবন্ত থেকে যাবে।



