Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় হঠাৎ কম্পন (Earthquake)।
রাজ্যে জোরাল ভূমিকম্প (Earthquake)
কলকাতায় হঠাৎ অনুভূত হল কম্পন। শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ কম্পন অনুভূত হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে এর মাত্রা এখনও জানা যায়নি (Earthquake)।
বিভিন্ন বহুতল সহ নানা জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ বলে খবর। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে।

আরও পড়ুন: Karishma: করিশ্মার প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে তরজা: ‘প্রিয়া ডাকাত’ অভিযোগ সঞ্জয়ের বোনের
হঠাৎ করে কম্পন অনুভব করলেন শহর কলকাতা, মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা, নদিয়া-সহ একাধিক জেলার বাসিন্দারা। শুধু পশ্চিমবঙ্গ নয়, এ দিন ভূমিকম্প অনুভূত হয় ঢাকাতেও। স্থানীয় বাসিন্দাদের দাবি এই ভূমিকম্প বেশ কিছুক্ষণ সময় ধরে অনুভূত হয়েছে। তবে এখনও সঠিক সময় সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। বাড়ির লাইট ফ্যান সহ একাধিক জিনিস কেঁপে ওঠায় আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি (Earthquake)।


