Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফিলিপিন্স আবারও কেঁপে উঠল শক্তিশালী ভূমিকম্পে (Earthquake in Philippines)। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিট নাগাদ সেবু প্রদেশের বোগোর কাছে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯, তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৭। ভূমিকম্পে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। ভয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়েছে শতাব্দী প্রাচীন বান্তায়ান চার্চ , যা স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির অমূল্য নিদর্শন।

উৎসস্থল ও তীব্রতা (Earthquake in Philippines)
সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল বোগো শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। ওই এলাকায় প্রায় ৯০ হাজার মানুষ বসবাস করেন। হঠাৎ রাতের অন্ধকারে তীব্র কম্পন শুরু হতেই মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

শতাব্দী প্রাচীন গির্জার ধ্বংস (Earthquake in Philippines)
এই ভূমিকম্পের ভয়াবহতায় সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে বান্তায়ানের প্যারিশ অফ সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেল চার্চের পতন। কয়েক শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক গির্জা মুহূর্তের মধ্যে ধসে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদিকে আলো ঝলমল করছে, আর অন্যদিকে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গির্জাটি। ভয়ে পালিয়ে যেতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।

ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর (Earthquake in Philippines)
পুলিশ ও উদ্ধারকারী দল জানিয়েছে, বোগোতে কংক্রিটের ঘরবাড়ি, একটি দমকল কেন্দ্র, এমনকি রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই ৬০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। উদ্ধারকাজে তৎপর সেনা ও স্বেচ্ছাসেবীরা।
সুনামি সতর্কতা জারি হয়নি (Earthquake in Philippines)
ফিলিপিন্সে প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে, কারণ দেশটি প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার” এলাকায় অবস্থিত। তবে মঙ্গলবারের এই ভূমিকম্পের পরেও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আরও পড়ুন: Kanakdurga Jhargram: চারশো বছরেরও পুরনো কনকদুর্গা মন্দির কেন এত রহস্যঘেরা?
বালি উপকূলে কম্পন
মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ, অর্থাৎ ফিলিপিন্সে ভূমিকম্পের কিছু সময় পর, বালি সমুদ্রের কাছেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়ে ৬। তবে সেখান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



