Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার রাতে আচমকাই কেঁপে উঠল (Earthquake) কলকাতা। রাত ন’টা নাগাদ শহরের একাধিক এলাকা জুড়ে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও অনেকে সেই কম্পন টের পান। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘরবাড়ি বা শপিং মল থেকে বাইরে বেরিয়ে আসেন নিরাপত্তার খোঁজে।
ভূমিকম্পের মূল কেন্দ্র (Earthquake)
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মূল কেন্দ্র (Earthquake) ছিল মায়ানমারে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৬। একই সময়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কয়েকটি অংশেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎসস্থল দূরে হলেও তার প্রভাব পূর্ব ভারতে অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

আরও পড়ুন: Horoscope Toady: গ্রহের বদলে বদলাচ্ছে ভাগ্য, আজ কোন রাশির সুখ আর কার চিন্তার দিন?
পরিস্থিতির উপর নজর
স্বস্তির খবর, এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কলকাতা বা রাজ্যের কোথাও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার ভূমিকম্পে কেঁপেছে কলকাতা ও আশপাশের এলাকা। গত বছর জানুয়ারি ও নভেম্বর মাসে শক্তিশালী ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছিল বাংলায়। নেপাল ও বাংলাদেশের কাছাকাছি এলাকায় ভূমিকম্পের কেন্দ্র থাকলেও তার ঢেউ এসে পৌঁছেছিল এই রাজ্য পর্যন্ত। সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছিল, যদিও সেখানেও বড় কোনও ক্ষতির খবর মেলেনি।



