Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক রদবদলে আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩ জন রিটার্নিং অফিসার বদলির পর বৃহস্পতিবার আরও ১৪ জনকে বদলির নির্দেশ দিল কমিশন(EC Change)। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ৮৭ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হল।
নতুন করে রিটার্নিং অফিসার বদলি (EC Change)
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি, ভরতপুর, বাদুড়িয়া, যাদবপুর, জগৎবল্লভপুর, পুরশুরা, ময়না, নন্দকুমার, হলদিয়া, কাঁথি দক্ষিণ, এগরা, খড়্গপুর, দাসপুর এবং সোনামুখী বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা।
নতুন রিটার্নিং অফিসার নিয়োগ (EC Change)
শুধু বদলি নয় ৯টি শূন্যপদে নতুন রিটার্নিং অফিসার নিয়োগও করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, সমস্ত আধিকারিককে শুক্রবার বিকেল ৫টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে যোগ দিতে হবে।
আরও পড়ুন: Alpine Quest: রুট মার্চে নজরদারি বাড়াতে চালু নয়া অ্যাপ
পুলিশ প্রশাসনে ধারাবাহিক রদবদল (EC Change)
রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং প্রত্যেক কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই পুলিশ ও প্রশাসনিক স্তরে ধারাবাহিকভাবে রদবদল করে চলেছে নির্বাচন কমিশন।



