Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: লোকসভা বা বিধানসভা ভোটের আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর এবার উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। যার ফলে থমকে যেতে চলেছে বহু জনহিতকর প্রকল্প(EC Development)। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নতুন কাজে নিষেধাজ্ঞা জারি (EC Development)
ভোটের মুখে সাংসদ ও বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় নতুন কোনও কাজ শুরু করার উপর নিষেধাজ্ঞা জারি করল ভারতের নির্বাচন কমিশন। গত মাসেই সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে এই গাইডলাইন পাঠিয়েছে কমিশন।
নির্দেশিকায় জানানো হয়েছে
নতুন বরাদ্দ বন্ধ: জনপ্রতিনিধিদের তহবিল থেকে কোনো প্রকল্পের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করা যাবে না।
ওয়ার্ক অর্ডার বনাম বাস্তবতা: যদি প্রকল্পের ‘ওয়ার্ক অর্ডার’ ইস্যু হয়েও থাকে, কিন্তু বাস্তবে কাজ শুরু না হয়, তবে সেই কাজ আর শুরু করা যাবে না।
চালু কাজে ছাড়: শুধুমাত্র যেসব কাজ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বা প্রকল্পের কাঁচামাল পৌঁছে গিয়েছে, সেই কাজগুলোই চালিয়ে যাওয়া যাবে।
বকেয়া মেটানো: কোনো কাজ শেষ হয়ে থাকলে তার বকেয়া টাকা মেটানোর অনুমতি দিয়েছে কমিশন।
কমিশনের ফরমানে চিন্তিত মানুষ (EC Development)
কমিশনের এই ফরমানে সবথেকে বেশি চিন্তায় সাধারণ মানুষ। রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
কমিশনের এই অতি-সক্রিয়তায় এলাকার উন্নয়ন থমকে যাবে। সাধারণ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন। বন্যার আগে বাঁধ মেরামতি কিংবা রাস্তাঘাটের মতো জরুরি কাজগুলোর ওয়ার্ক অর্ডার হয়ে থাকলেও তা আটকে গেল। জনস্বার্থের কথা ভেবে এই বিধিনিষেধ শিথিল করা উচিত ছিল।
আরও পড়ুন: EC List Report: কমিশনের জেলাভিত্তিক রিপোর্ট: ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষের কাছাকাছি নাম
নির্বাচন মিটলেই নতুন কাজ (EC Development)
নির্বাচন মিটলে তবেই ফের নতুন করে কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে কমিশন। তবে বর্ষার আগে জরুরি কাজগুলো থমকে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ।



