Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট নির্দেশ ভোটের কাজে এসে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, সরাসরি দায়িত্বপূর্ণ কাজে পাঠাতে হবে (EC Force Order)।
বৈঠকে কমিশনের স্পষ্ট নির্দেশ (EC Force Order)
ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অতীতে একাধিকবার প্রশ্ন উঠেছে। বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগও সামনে এসেছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। সেই প্রেক্ষিতেই বৈঠকে কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, বাহিনী যেন কেবলমাত্র উপস্থিতির জন্য না থেকে বাস্তবিক দায়িত্ব পালন করে।
বাহিনীকে সরাসরি কাজের জায়গায় পাঠাতে হবে
কমিশনের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি কাজের জায়গায় পাঠাতে হবে। তবে, কোথায়, কত বাহিনী মোতায়েন করা হবে, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, স্বাভাবিকভাবেই স্পর্শকাতর জায়গায় বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস থাকবে। কেন্দ্রীয় বাহিনীর Qrt ভ্যানে থাকবে সিসিটিভি ক্যামেরা যার মাধ্যমে বাহিনীর মুভমেন্ট এবং এলাকার পরিস্থিতির লাইভ স্ট্রিমিং পাবে কমিশন ।
রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখেই কাজ (EC Force Order)
কমিশনের আরও নির্দেশ, রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখেই কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। সূত্রের খবর, মার্চ মাসেই রাজ্যে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। দুই দফায় বাহিনী মোতায়েন করা হবে। ১ মার্চ আসবে ২৪০ কোম্পানি এবং ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি। মোট ৪৮০ কোম্পানির মধ্যে থাকছে ২৩০ কোম্পানি সিআরপিএফ, ১২০ কোম্পানি বিএসএফ, ৩৭ কোম্পানি সিআইএসএফ, ৪৭ কোম্পানি আইটিবিপি এবং ৪৬ কোম্পানি এসএসবি।
আরও পড়ুন: CESC Acci: মাটির নিচ থেকে বিকট শব্দে বিস্ফোরণ, দক্ষিণ কলকাতায় CESC-র কাজে বিপত্তি
নির্দেশেই নজর রাজনৈতিক মহলের (EC Force Order)
ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয়ভাবে কাজে নামানোর নির্দেশ কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



