Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ব্যাপক রদবদল। রাজ্য নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম নিয়ে এক বড়সড় তথ্য সামনে এসেছে(EC List Report)। বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার পর জেলাভিত্তিক যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের নাম যেমন বাদ পড়েছে, তেমনই তালিকায় যুক্ত হয়েছে নতুন নামও। কোন জেলায় কত নাম বাদ পড়ল? কী বলছে কমিশনের রিপোর্ট?
জেলাভিত্তিক রিপোর্ট (EC List Report)
সোমবার গভীর রাতে প্রকাশিত কমিশনের জেলাভিত্তিক রিপোর্ট বলছে, রাজ্যে সব মিলিয়ে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার নাম বাদ পড়ার ঘটনা সামনে এসেছে। প্রাথমিক পর্বে গত ২৮ ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হয়, তখনই বাদ পড়েছিল প্রায় ৬৩ লক্ষ নাম। আর এরপর শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় আরও ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
SIR প্রক্রিয়ায় মোট বিবেচনাধীন ভোটার: ৬০ লক্ষের বেশি
চূড়ান্তভাবে বাদ পড়েছে (Not Eligible): ২৭,১৬,৩৯৩ জন
তালিকায় পুনরায় যুক্ত হয়েছে (Found Eligible): ৩২,৬৮,১১৯ জন
সীমান্ত সংলগ্ন জেলায় উদ্বেগের ছবি (EC List Report)
কমিশনের এই নতুন তথ্যে সবথেকে বেশি উদ্বেগের ছবি দেখা যাচ্ছে সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে। বিশেষ করে জেলাভিত্তিক পরিসংখ্যানে প্রথম সারিতে রয়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা এবং মালদা।
মুর্শিদাবাদ ও মালদহ
রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যক নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন ভোটার তালিকা থেকে ছিটকে গিয়েছেন। এর পরেই রয়েছে মালদহ জেলা, সেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা
দক্ষিণবঙ্গের এই দুই গুরুত্বপূর্ণ জেলায় নাম বিয়োজনের হার যথেষ্ট বেশি। উত্তর ২৪ পরগণায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন এবং দক্ষিণ ২৪ পরগণায় ৫ লক্ষ ২২ হাজার ৪২ জনের নাম অযোগ্য হিসেবে ঘোষিত হয়েছে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর
উত্তর দিনাজপুরে অযোগ্য ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮০ হাজার ৩৪১ জনে এবং দক্ষিণ দিনাজপুরে এই সংখ্যা ৭৬ হাজার ৭৬৮। নদিয়া ও হাওড়া নদিয়া জেলায় ২ লক্ষ ৮ হাজার ৬২৬ জন এবং হাওড়ায় ১ লক্ষ ৩২ হাজার ১৫১ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
শহরাঞ্চল ও অন্যান্য জেলা (EC List Report)
কলকাতা উত্তরে ৬১ হাজার ২৩৬ জন এবং কলকাতা দক্ষিণে ২৮ হাজার ৪৬৮ জনের নাম বাদ পড়েছে। হুগলী জেলায় ১ লক্ষ ২০ হাজার ৮১৩ জন এবং বীরভূমে ১ লক্ষ ২০ হাজার জনের নাম অযোগ্য তালিকায় রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে যথাক্রমে ৫২ হাজার ২৭৭ এবং ৮০ হাজার ১৭৬ জন ভোটারের নাম বাদ পড়েছে।
জঙ্গলমহল ও পাহাড় (EC List Report)
পুরুলিয়ায় ২৭ হাজার ৬৩৫ জন, বাঁকুড়ায় ৬ হাজার ৫৩৩ জন এবং ঝাড়গ্রামে ১ হাজার ২৪০ জন ভোটারকে অযোগ্য চিহ্নিত করা হয়েছে। পাহাড়ি অঞ্চল কালিম্পং ও দার্জিলিংয়ে যথাক্রমে ২ হাজার ৪০৭ এবং ৩৫ হাজার ৭৭৬ জনের নাম বাদ পড়েছে। কোচবিহারে ১ লক্ষ ২০ হাজার ৭২৫ জন এবং আলিপুরদুয়ারে ৩৬ হাজার ৭৮ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। পশ্চিম বর্ধমানে ৭৪ হাজার ১০০ জন এবং পূর্ব বর্ধমানে ১ লক্ষ ৫০ হাজার ৫৪০ জনের নাম অযোগ্য ঘোষিত হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee Nomination: মমতার মনোনয়নে ‘মিনি ইন্ডিয়া’, ভবানীপুরে এবার হাড্ডাহাড্ডি লড়াই!
ভোটারের নাম বাদ পড়ায় জল্পনা (EC List Report)
SIR প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটিরও বেশি। কমিশনের এই বিশাল কর্মযজ্ঞের পর তালিকায় যে রদবদল হয়েছে, তা আগামী নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে কমিশন জানিয়েছে, বেশ কিছু ভোটারের ই-স্বাক্ষর (e-Signed) প্রক্রিয়া এখনও প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পন্ন হলে সংখ্যায় আরও সামান্য পরিবর্তন আসতে পারে। ভোটের মুখে এত বড় সংখ্যক ভোটারের নাম বাদ পড়া এবং নতুন করে সংযোজন রাজনৈতিক মহলে যে চর্চা শুরু করবে তা বলাই বাহুল্য



