Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ পুলিশের এক ইনস্পেক্টরকে বদলি করা হয়েছে(EC Police)।
শিলিগুড়ি পুলিশে বদলি (EC Police)
সরকারি নির্দেশিকা অনুযায়ী, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর হিসেবে কর্মরত সুকুমার ঘোষকে কোচবিহারের কোতোয়ালি থানার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জারি করা এই নির্দেশে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Indo China: চিনের শিনজিয়াংয়ে নয়া কাউন্টি গঠনের সিদ্ধান্ত: ভারতের কপালে চিন্তার ভাঁজ
নতুন কর্মস্থলে যোগ ও রিপোর্ট জমা (EC Police)
নির্দেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিককে ১৩ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে এবং যোগদানের রিপোর্ট জমা দিতে হবে। নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



