Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ২৯৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ করাল নির্বাচন কমিশন (EC Returning officer)।
নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা পাঠানো হয়েছে (EC Returning officer)
২৯৪ আসনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের কাছে পাঠানো হয়েছে। বিধানসভা আসন ভিত্তিক নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের প্রাপ্ত তালিকা থেকে দেখা যাচ্ছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পরিষদের সচিব, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক, জেলা তফসিলি জাতি জনজাতি উন্নয়ন আধিকারিক, জেলা পরিকল্পনা আধিকারিক স্তরের অফিসারেরা এবার রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন: West Asia Meeting: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি:কেন্দ্রে বিভিন্ন মন্ত্রিসভার বৈঠক
রিটার্নিং অফিসার নিয়োগ কমিশনের(EC Returning officer)
জেলা পরিষদের সহ সচিব, জেলা ভূমি অধিগ্রহণ দপ্তরের বিশেষ আধিকারিক, জেলা উন্নয়ন আধিকারিক, ক্ষুদ্র সঞ্চয় নিগমের উপ অধিকর্তার মতো সরকারি অফিসারেরাও রয়েছেন ওই তালিকায়। পশ্চিমবঙ্গে আগে নির্বাচনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর পদমর্যাদার আধিকারিকেরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করলেও এবার সেই প্রবণতা থেকে সরে এসে রিটার্নিং অফিসার নিয়োগ করল কমিশন।



