Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আপাতত শুরু হচ্ছে না ট্রাইব্যুনালের কাজ, বুধবার বিকেল ৫টা থেকে ট্রাইব্যুনাল নিয়ে বৈঠকও ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। সেই বৈঠকেই নেওয়া হয় বড় সিদ্ধান্ত(EC Tribunal)।
নির্ধারিত দিনে চালু হচ্ছে না ট্রাইব্যুনাল (EC Tribunal)
SIR- প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে, তারা যাতে ফের আবেদন করতে পারেন, তার জন্যই ট্রাইব্যুনাল গঠন হওয়ার নির্দেশ ছিল। ২ এপ্রিল থেকে চালু হওয়ার কথা ছিল ট্রাইব্যুনালের। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত দিন থেকে সেটা চালু হচ্ছে না। সূত্রের খবর, ট্রাইব্যুনাল নিয়ে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে যে বৈঠক ছিল তা ফলপ্রসূ হয়নি।
কমিশনের জবাবে সন্তুষ্ট নন অবসরপ্রাপ্ত বিচারপতিরা
সূত্রের খবর, একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেনি কমিশন। ট্রাইব্যুনালে আবেদন বিচার করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের কাছে। একাধিক বার জানতে চাওয়ার পরেও অবসরপ্রাপ্ত বিচারপতিরা কমিশনের জবাবে সন্তুষ্ট হননি বলে সূত্রের খবর। সেই কারণে ভেস্তে গেল এ দিনের বৈঠক। সূত্রের খবর, একাধিক ট্রাইব্যুনাল বসানোর মতো পরিকাঠামো রয়েছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।
ফের বৈঠকে বসতে পারে কমিশন (EC Tribunal)
ফের কবে বৈঠক হবে সেটা এখনও জানা যায়নি। একটি সূত্রের খবর, বৃহস্পতিবার অর্থাৎ আজ ফের বৈঠকে বসতে পারে কমিশন। কিন্তু সে বারও এই একই প্রশ্নের জবাব চাইবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। সূত্রের খবর, কমিশনের জবাবে তারা সন্তুষ্ট হলেই ট্রাইব্যুনালের প্রক্রিয়া চালাবেন মত দিয়েছেন।
আরও পড়ুন: Nabanna Police: পুলিশ প্রশাসনে বড় রদবদল নবান্নের? একগুচ্ছ আইপিএস অফিসারের বদলির প্রস্তাব CEO-র কাছে
IIM জোকায় ট্রাইব্যুনাল (EC Tribunal)
বৃহস্পতিবার আইআইএম জোকাতে ট্রাইব্যুনাল বসার কথা ছিল, সেটা আপাতত স্থগিত করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে এর ফলে যাদের নাম ‘ডিলিটেড’ তালিকায় রয়েছে, তারা ভোট দিতে পারবেন কি না, নাম তোলা গিয়ে কার কাছে যাবেন, তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে।



