Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের ধারাবাহিক বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন(EC Vote Meet) । ২ ও ৩ মার্চ উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একাধিক পর্যালোচনা বৈঠক করবে কমিশন।
প্রথম দিন সোমবারের নির্ধারিত বৈঠক (EC Vote Meet)
রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)/জেলাশাসক, এসএসপি ও পুলিশ সুপারদের সঙ্গে বিস্তারিত বৈঠকের পর পর্যালোচনা বৈঠক। আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ, বাহিনী মোতায়েনের প্রাথমিক রূপরেখা ও জেলা ভিত্তিক প্রস্তুতি নিয়ে আলোচনার কথা রয়েছে বলে কমিশন সূত্রে খবর।
দ্বিতীয় দিন মঙ্গলবারের বৈঠক
সকাল ১০টা থেকে ১১ টা এবং ১১ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক / সিইও, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী /CAPF-এর নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য স্তরের প্রয়োগকারী সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক হবে।
বৈঠক একাধিক এজেন্সির কর্তারা (EC Vote Meet)
আয়কর দফতর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, জিএসটি, রিজার্ভ ব্যাঙ্ক, রেল ও বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ, আরপিএফ-সহ একাধিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ভোটের আগে নগদ অর্থ, মাদক, অবৈধ সামগ্রী পাচার রোখার কৌশল নিয়েই মূলত আলোচনা হবে।
আরও পড়ুন: LPG Price Increase: ফের বাড়ল গ্যাসের দাম, হোলির আগেই বাড়ছে উদ্বেগ!
কোনও গাফিলতি বরদাস্ত নয় (EC Vote Meet)
কমিশন সূত্রে স্পষ্ট বার্তা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। জেলার প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী পরর্বতী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।



