Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের রণপ্রস্তুতি তুঙ্গে। বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার নজিরবিহীন নিরাপত্তার চাদরে রাজ্যকে মুড়ে ফেলছে নির্বাচন কমিশন(EC Watch)। হিংসা ও অশান্তি রুখতে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি হয়েছে হাই-টেক কন্ট্রোল রুম। যেখানে শয়ে শয়ে ক্যামেরার মাধ্যমে সরাসরি নজর রাখবেন দু’শ জন মাইক্রো অবজার্ভার।
ভোটের আগে কড়া নজরদারি (EC Watch)
ভোটের আগে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। হিংসা ও অশান্তি রুখতে রাজ্যজুড়ে হাই-টেক কন্ট্রোল রুম তৈরি করেছে কমিশন। মাঠে নামানো হয়েছে ২০০ জন মাইক্রো অবজার্ভার, বসানো হয়েছে প্রায় ৩ হাজার ক্যামেরা।
জোরদার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন
প্রথম দফার ভোটের আগে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই নির্বাচনী প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বুথের ভেতর-বাইরের পাশাপাশি নজরদারি চলবে গুরুত্বপূর্ণ রাস্তা, নাকা চেকিং পয়েন্ট এবং স্পর্শকাতর এলাকাগুলিতেও। রাজ্যজুড়ে ইতিমধ্যেই প্রায় ৩ হাজার ক্যামেরা বসানো হয়েছে। স্ট্যাটিক ক্যামেরার পাশাপাশি টহলদারি গাড়ির মাথায় লাগানো বিশেষ ক্যামেরার মাধ্যমেও নজর রাখা হবে পরিস্থিতির উপর।
বড় স্ক্রিনে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ (EC Watch)
একই সঙ্গে, একটি আধুনিক কন্ট্রোল রুম থেকে ৯০টি বড় স্ক্রিনে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করবেন ২০০ জন মাইক্রো অবজার্ভার। সন্দেহজনক জমায়েত বা অস্বাভাবিক পরিস্থিতি চিহ্নিত করতে ব্যবহৃত হচ্ছে বিশেষ সফটওয়্যার, যার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: Turkey Israel: ইস্তানবুলে ইজরায়েলি দূতাবাসের কাছে গুলি, নিহত ৩, আহত ২
সব বুথের ক্যামেরা সচল (EC Watch)
কমিশন জানিয়েছে, ভোটের একদিন আগে থেকেই সব বুথের ক্যামেরা সচল করা হবে। বিশেষ করে স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে প্রতিটি বুথে ভেতরে দুটি এবং বাইরে একটি করে মোট তিনটি ক্যামেরা বসানো হবে। প্রযুক্তির এই কড়া পাহারায় শেষ পর্যন্ত ভোটগ্রহণ কতটা শান্তিপূর্ণ হয়, সেটাই এখন দেখার।



