Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিদেশি লিগে পাকিস্তানের বয়কটের কথা প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।
বিদেশি লিগেও বয়কট পাকিস্তান? (ECB)
পাকিস্তান দল বং এবং তাঁদের প্লেয়ারদের নিয়ে বারবার বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছে। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডে পাকিস্তানের প্লেয়ারদের সুযোগ নিয়ে এ বার আসরে নামল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে বলা হয় দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন চারটে ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানের প্লেয়ারদের খেলা নিষিদ্ধ হতে পারে। অর্থাৎ এই লিগের নিলামে পাকিস্তানের প্লেয়াররা সুযোগ নাও পেতে পারেন। এরপরেই আসরে নামতে বাধ্য হয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দ্য হান্ড্রেডের আটটা ফ্র্যাঞ্চাইজিকে চিঠি লিখে তাদের কর্তব্যগুলোকে মনে করিয়ে দিয়েছে। আসন্ন নিলামের জন্য পাকিস্তানের ৬৭ জন প্লেয়ার নাম লিখিয়েছেন।

বিতর্কের সূত্রপাত
এর আগে একটি রিপোর্ট সামনে আসে। যেখানে এক সিনিয়র কর্তা ইঙ্গিত দিয়েছেন আসন্ন দ্য হান্ড্রেডের প্রতিটা দলে পাকিস্তানের প্লেয়াররা সুযোগ নাও পেতে পারেন। অর্থাৎ, যেই দলগুলোর মালিক ভারতীয় সেই দলগুলোতে পাকিস্তানি প্লেয়ারদের প্রবেশ নিষিদ্ধ।
এই রিপোর্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। এই ঘটনা দ্রুত আলোচনায় উঠে আসে। আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো না হলেও এই নিয়ে নিন্দার ঝড় ওঠে সব মহলে। প্রশ্ন উঠতে থাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে বা প্রভাবে কী করে বিদেশি লিগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড চিঠি লিখল।
আরও পড়ুন: Terrorist Arrest: বাংলা–তামিলনাড়ু জুড়ে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পুলিশের
ECB-র চিফ এক্সিকিউটিভ রিচার্ড গোল্ড জানিয়েছিলেন, বিশ্বের সব দেশের সব প্লেয়ারদের খেলার সুযোগ রয়েছে দ্য হান্ড্রেড লিগে। যদিও ECB কোনও ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিতে পারে না কোন প্লেয়ারকে তারা সই করাবে আর কোন প্লেয়ারকে তারা বাদ দেবে সেই বিষয়ে। তবে এই নিয়ে এখন ক্রিকেট বিশ্বে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে (ECB)।


