Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে নিজের পর্যবেক্ষণ জানালেন সৌরভ (Eden Gardens)।
ইডেনের পিচ নিয়ে কী বললেন মহারাজ? (Eden Gardens)
রবিবার কার্যত ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হতে চলেছে আর সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা বেড়েই চলেছে। তবে ইডেনে যেকোন ম্যাচের আগে সবথেকে বেশি চর্চায় থেকেছে ইডেনের পিচ। এবারও সেই পিচ নিয়েই চলছে জোর জল্পনা। এবার কি ক্রিকেটের নন্দন কাননে রানের দাপট দেখা যাবে নাকি দাপট দেখবেন বোলাররা? সেই নিয়ে এবার মুখ খুললেন সৌরভ (Eden Gardens)।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড ২০০ রান করেছিল এই মাঠেই। ম্যাচটা ছিল ইতালি এবং স্কটল্যান্ডের। তবে পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে তেমনই ইঙ্গিত দিলেন পিচ কিউরেটর সুজন মুখার্জি। শুক্রবার সন্ধেয় পিচ এবং আউটফিল্ড ঢাকা ছিল। তার আগে বিকেলে পিচ পর্যবেক্ষণ করেন সৌরভ গাঙ্গুলি। মাঠে দাঁড়িয়েই সুজন মুখার্জি, বোর্ডের প্রধান পিচ কিউরেটর আশিস ভৌমিকের সঙ্গে কথা বলে সিএবি-র সভাপতি।

দুই প্রান্ত থেকে পিচ পরীক্ষা করে দেখেন সৌরভ। সুজন মুখার্জি জানিয়েছেন, ‘পিচ প্রস্তুতি দেখে সৌরভ খুশি। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এই পিচ ব্যবহার করা হয়েছিল। ইডেনের উইকেট যেমন হয়, তেমনই থাকছে। প্রচুর রান আছে। পাশাপাশি বোলাররাও সাহায্য পাবে।’ সন্ধের পর শিশিরের সম্ভাবনা উড়িয়ে দেননি ইডেনের পিচ কিউরেটর। এই পিচে ইতালির বিরুদ্ধে স্কটল্যান্ড ২০০ প্লাস বেশি রান তোলে। জবাবে ১৩৪ রানে অলআউট হয়ে যায় ইতালি। সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন: Israel India : ইজরায়েলে উত্তেজনা : ভারতীয়দের জন্য জরুরি সতর্কতা দূতাবাসের
রবিবার ইডেনের পিচও সুখনো থাকবে। যার ফলে স্পিন মুখ্য ভূমিকা নিতে পারে। বিশেষ করে ইংল্যান্ডের ম্যাচে সেটা নজরে পড়ে ইডেনের পিচে বাউন্স ছিল। পরিবেশ উপভোগ করেন জোফ্রা আর্চার। যশপ্রীত বুমরা এবং অর্শদীপ সিংও সেটা কাজে লাগানোর চেষ্টা করবে। চলতি বিশ্বকাপে ইডেনে প্রথম ম্যাচ খেলবে ভারত। গ্রুপ পর্বের দুটো ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে সাই হোপরা, সেই দিক থেকে কিছুটা হলেও ওয়েস্ট ইন্ডিজ কিছুটা সুবিধা পেতে পারে। এখন দেখার রবিবার বিশ্বকাপের নকআউট ম্যাচে সূর্যকুমাররা খেতাব জয়ের স্বপ্ন ধরে রাখতে পারে কিনা (Eden Gardens)।


