Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: ভোটের মুখে ফের বড়সড় রদবদল রাজ্য পুলিশে। নির্বাচন কমিশনের নির্দেশে মোট ১৪৯ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৮১ জন ইনস্পেক্টর এবং ৪৯ জন সাব-ইনস্পেক্টর। বিকেলের মধ্যেই তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কড়া নির্দেশ কমিশনের।
পুলিশে বড় রদবদল (Election Commission)
নির্বাচন কমিশনের নির্দেশে ভোট আবহে ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হয়েছে (Election Commission)। বৃহস্পতিবার অর্থাৎ ৯ই এপ্রিল, এডিজি ও আইজিপি (আইন-শৃঙ্খলা) এবং এডিজি (দক্ষিণবঙ্গ) পৃথক দুটি আদেশে মোট ১৪৯ জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ৮১ জন ইনস্পেক্টর এবং ৪৯ জন সাব-ইনস্পেক্টর রয়েছেন। শুক্রবার বিকেলের মধ্যেই তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের কাজ চলাকালীন নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কমিশনের কড়া নির্দেশিকা (Election Commission)
যোগদানের সময়সীমা: বদলি হওয়া ইনস্পেক্টরদের আজ ১০ই এপ্রিল বিকেল ৫টার মধ্যে এবং সাব-ইনস্পেক্টরদের বিকেলের মধ্যেই নতুন জায়গায় যোগ দিতে হবে।
নির্বাচনী কাজে নিষেধাজ্ঞা: এই নতুন অফিসারদের কোনওভাবেই নির্বাচনের সরাসরি কাজে বা ভোট পরিচালনার সাথে যুক্ত রাখা যাবে না। তারা মূলত ভিআইপি (VIP) নিরাপত্তা বা দৈনন্দিন আইন-শৃঙ্খলার কাজ সামলাবেন।
লিখিত মুচলেকা: যোগদানের সময় প্রতিটি অফিসারকে লিখিতভাবে জানাতে হবে যে, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করবেন না।
আরও পড়ুন: Jungle Mahal: রাস্তা নেই, তাহলে ভোট কেন? জঙ্গল মহলে বয়কটের হুঁশিয়ারি!
প্রশাসনিক তৎপরতা
ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিকেলের মধ্যেই প্রতিটি জেলার থেকে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ তলব করা হয়েছে। ভোটের ঠিক আগে পুলিশের এই বড় মাপের রদবদল প্রশাসনিক স্তরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



