Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতকাল মানেই আমরা ভাবি, গরমের (Electric Bill) মতো বিদ্যুৎ খরচ হবে না। এসি বন্ধ, ফ্যানের প্রয়োজন নেই-তাহলে বিদ্যুতের বিলও কমবে। কিন্তু বাস্তবতা অনেকের জন্য ভিন্ন। অনেকের অভিজ্ঞতা বলছে, শীতেও বিদ্যুতের বিল আশানুরূপ কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা একেবারেই এসি বা ফ্রিজের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দৈনন্দিন কিছু ছোট ছোট অভ্যাসই পুরো মাসের বিলকে বাড়িয়ে দেয়।
বিদ্যুতের নির্দিষ্ট পরিমাণ ব্যবহার (Electric Bill)
শীতকালে আমরা মনে করি, যান্ত্রিক (Electric Bill) ব্যবহার কমেছে, তাই বিদ্যুতের ব্যবহারও কমবে। কিন্তু সেট-টপ বক্স, টিভি, মাইক্রোওভেন বা ওয়াই-ফাই রাউটার প্রায় শীতেও বন্ধ থাকে না। এগুলো ‘স্ট্যান্ডবাই’ মোডে থাকে, যা দেখতে ছোট হলেও বিদ্যুতের নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করে। আন্তর্জাতিক শক্তি গবেষণার তথ্য অনুযায়ী, একটি বাড়ির মোট বিদ্যুতের ৫–১০% নষ্ট হয় শুধু স্ট্যান্ডবাই পাওয়ারের কারণে। তাই সুইচ অফ করলেও প্লাগ না খুললে খরচ কমবে না।
পুরনো ফ্রিজ, হিটার বা গিজারের ব্যবহার (Electric Bill)
এছাড়া, শীতে পুরনো ফ্রিজ, হিটার বা গিজারের (Electric Bill) ব্যবহার আরও বেশি বিদ্যুত খরচ করে। কারণ ঠান্ডা আবহাওয়ায় এগুলোর মোটর দক্ষতা কমে যায়, ইনসুলেশন ঠিকমত কাজ করে না। বিশেষজ্ঞদের মতে, ১০ বছরের বেশি পুরনো ফ্রিজ নতুন মডেলের তুলনায় প্রায় ৩০–৪০% বেশি বিদ্যুৎ ব্যবহার করে। তাই শুধু যন্ত্র কম ব্যবহার করলেই সমস্যা সমাধান হয় না।

বড় ধরনের বিদ্যুৎ ব্যবহার
শীতকালে হিটার ও গিজারও বড় ধরনের বিদ্যুৎ ব্যবহার করে। অনেকেই ভাবেন, অল্প সময় চালালে সমস্যা নেই। কিন্তু একটি ২০০০ ওয়াটের হিটার মাত্র ১ ঘণ্টা চললেই ২ ইউনিট বিদ্যুৎ খরচ করে। দিনে একাধিকবার ব্যবহার করলে মাসের শেষে এটার প্রভাব বড় হয়ে দেখা দেয়।

আরও পড়ুন: Elon Musk: আত্মহত্যার নেপথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা! অভিযোগে এলন মাস্কের
ছোট ছোট অভ্যাসও বিল বাড়াতে পারে। ফোন চার্জিং এমন একটি উদাহরণ। রাতের ঘুমের সময় চার্জে রেখে দেওয়া, চার্জ শেষ হলেও চার্জার প্লাগে লাগিয়ে রাখা-এগুলোও বিদ্যুতের ছোট খরচকে মাস শেষে বড় পরিমাণে পরিবর্তিত করে। একাধিক চার্জার থাকলে এই প্রভাব আরও বেড়ে যায়।


