Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইতালির বিরুদ্ধে ম্যাচ জিতে ইংল্যান্ড ইডেন থেকেই নিশ্চিত করল সুপার এইটের টিকিট (England)।
লড়াই করেও হার ইতালির (England)
ফুটবলে জনপ্রিয় হলেও ইতালির এই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাপ্তির ঝুলি পরিপূর্ণ। ইডেন গ্যালারির নিঃশর্ত সমর্থন ইতালির প্রাপ্তির খাতায় চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। ভারতের ম্যাচ না থাকলেও মাঠ ভরালেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের এই উন্মাদনা আবারও প্রমাণ করে দিলো কেন ইডেনকে ক্রিকেটের নন্দন-কানন বলা হয়। আজ মাঠের ভিড় দেখে বোঝার উপায় ছিল না যে এই ম্যাচ ভারতের না বরং অন্য কোনও দলের (England)।
সোমবার ইডেনে ক্রিকেট ভক্তদের গলা ফাটাতে দেখা গেল ইতালির হয়ে। ইংল্যান্ডের পরাজয় দেখার জন্য মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। আর দর্শকদের এই সমর্থনের জন্য সম্মান রাখলেন ইতালির ক্রিকেটাররা। তারা যেন একটা সময় তেড়েফুঁড়ে লড়াই শুরু করল ২২ গজে। নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পরেও যদি কিছু বাকি থাকে তবে যেন সেটাই তাঁরা উজাড় করে দিতে মাঠে নেমেছে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বোধহয় ইতালির দখলে তবে শেষ রক্ষা হলো না। শেষ জয়ের হাসি হাসল ইংরেজরা।

ইংরেজ স্পিনার আদিল রশিদের এক ওভারে তিন ছয় তখন স্বপ্ন দেখাচ্ছে ম্যাচ জয়ের। সেই ওভারে এল ২১ রান। শেষ ২ ওভারে ইতালির জয়ের জন্য প্রয়োজন ৩০ রান। তবে শেষ পর্যন্ত তাঁরা পেরে উঠলেন না ইংল্যান্ডের অভিজ্ঞতার কাছে। ১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করে এক উইকেট তুললেন স্যামন কারান। শেষ ওভারে জোফ্রা আর্চারের গতির সামনে বেসামাল হয়ে যায় ইতালি। কোনও রান না দিয়ে নিলেন দুই উইকেট (England)।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম দিকে কিছু উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন দলের ত্রাতা হয়ে মাঠে নামেন উইল জ্যাকস। ২২ বলে ৫৩ রানে অপরাজিত থেকে দলের স্কোর নিয়ে যান ২০২ রানে।
আরও পড়ুন: Radhe Radhe: ব্রজভূমিতে নেওয়া হয় না ‘কৃষ্ণ নাম’, শুধুই ‘রাধা রাধা’ কেন?
রান তাড়া করতে নেমে জাস্টিন মস্কা (৩৪ বলে ৪৩ রান), বেন মানেত্তি (২৫ বলে ৬০ রান), গ্র্যান্ট স্টুয়ার্ট (২৩ বলে ৪৫ রান) দুরন্ত লড়াই চালালেন। তবু শেষরক্ষা করতে পারল না ইতালি। ফুটবলের দেশের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রইল ইডেন গ্যালারির সমর্থন। ২৪ রানে ম্যাচ জিতলেন হ্যারি ব্রুকেরা।
ই ম্যাচ জিতে সুপার এইটে জায়গা পাকা করে ফেলল ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ সি থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দল হিসাবে এই গ্রুপ থেকে কারা উঠবে সুপার এইটে, তা নিয়েই চর্চা চলছিল। ইংল্যান্ড জেতায় সেই ছবি পরিষ্কার হয়ে গেল (England)।


