Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রেম দিবসে জমজমাট ইডেন। প্রিয়জনকে সঙ্গে নিয়ে ইংলিশ ডার্বি দেখেই ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন (Eden Gardens)।
জমে গেল ১৪ ফেব্রুয়ারির ম্যাচ (Eden Gardens)
একদিকে ভ্যালেন্টাইনস ডে, অন্যদিকে ইডেন গার্ডেন্সে চলতি টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ইংল্যান্ড ও স্কটল্যান্ড। দুপুর তিনটেয় খেলা। প্রেমের জোয়ারে ভেসেও বিশ্বকাপে ক্রিকেটের ইংলিশ ডার্বি দেখতে যে ক্রিকেটের নন্দনকাননে কলকাতার ক্রিকেটপ্রেমীরা ভিড় জমালেন। গত দুই ম্যাচের গ্যালারির এবং ইডেন চত্বরের খাঁ-খাঁ চিত্রটা শনিবার একেবারেই উধাও। দুপুর হতেই ময়দান চত্বরে ভিড় বাড়তে থাকেন ক্রিকেটপ্রেমীরা। কারেও গায়ে ইংল্যান্ড, আবার কেউ পরে আছেন স্কটল্যান্ডের জার্সি। তবে এখানে সূর্যকুমার যাদবদের খেলা না থাকলেও অধিকাংশ সমর্থককেই দেখা গেল ভারতীয় দলের জার্সি পরে মাঠে আসতে। কারও জার্সির পিছনে লেখা হার্দিক, আবার কারও সূর্যকুমার। টি২০ থেকে অবসর নিলেও বাদ যাননি বিরাট কোহলি, রোহিত শর্মারাও। অন্য দু’দিনের তুলনায় শনিবারের ইডেনের গ্যালারি ও ভরপুর। প্রায় ৩৫ হাজার মানুষ গ্যালারিতে বসে দেখলেন ইংলিশ ডার্বি (Eden Gardens)।
শনিবারের ইডেন পরিণত হয়েছিল পারফেক্ট ভ্যালেন্টাইন ডেটিং ডেস্টিনেশনে। ভিক্টোরিয়া, প্রিন্সেপঘাটের রুট বাতিল করে অনেকেই প্রিয়জনকে সঙ্গে নিয়ে হয়েছিলেন ইডেনমুখী। ইডেনের গ্যালারিতে বসে ইংলিশ ডার্বি দেখতে দেখতেই এক অভিনব ভ্যালেন্টাইন ডে কাটালেন একাধিক যুগল। তেমনই এক যুগল এসেছেন নদীয়ার কৃষ্ণনগর থেকে। প্রথমবার প্রিয় মানুষকে খেলা দেখাতে নিয়ে এসেছেন। এর আগে কখনও ইডেনে ম্যাচ দেখেননি। বিশ্বকাপে খেলা দেখার সুযোগ পেয়ে আর বাড়িতে বসে থাকতে পারেননি। বিশেষ দিনে প্রিয় মানুষটিকে নিয়ে চলে এসেছেন নন্দনকাননে। বলছিলেন, ‘ভারতের খেলা নেই। কিন্তু সপ্তাহ শেষের এই বিশেষ দিনটা একটু অন্যরকম ভাবে কাটানোর জন্যই খেলা দেখতে এসেছি আমরা। দুপুরে ম্যাচ হওয়ায় আরও সুবিধা হয়েছে।এই রোমাঞ্চকর পরিবেশ দিনটিকে অবিস্মরণীয় করে তুলেছে (Eden Gardens)।’
চেতন কুমার হরসোলিয়া তাঁর প্রিয়জনকে নিয়ে ম্যাচ উপভোগ করতে করতে বলেছিলেন, ‘মাঠে ভারত না থাকলেও, ভালোবাসা দিবসে স্টেডিয়ামে উপস্থিত থাকা যে কোনও ক্রিকেটপ্রেমীর জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। এমন একটি দিন, যেখানে খেলার প্রতি আবেগ আর ব্যক্তিগত উদযাপন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।’ পেশায় স্কুল শিক্ষক কৌশিক তালুকদার তাঁর ভ্যালেন্টাইনকে পাশে নিয়ে বলেন, ‘ভিড়ের মধ্যে রেস্তোরাঁ বা পার্কের চেয়ে প্রিয়জনের সঙ্গে স্টেডিয়ামে বসে খেলা দেখার শান্তি বেশি পছন্দ। এমন একটি অবিস্মরণীয় স্মৃতি বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে থাকে যাবে (Eden Gardens)।’
দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে একদল বন্ধু ইডেনে হাজির হয়েছিল ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ দেখতে।তাঁরা বলেছিলেন, ‘এই পরিবেশটা এমন যা আমরা আজীবন মনে রাখব। এই দিনের বিকালটা ঘরে একা কাটানোর থেকে এত ভিড়ের গর্জনে একসঙ্গে উদযাপন করটাই আমাদের কাছে সেরা মুহূর্ত।’ দর্শকদের মধ্যে ছিলেন ৭৪ বছর বয়সী সুবীর চক্রবর্তী। একজন নিবেদিতপ্রাণ ক্রিকেটপ্রেমী। বলেছিলেন, তিনি শুধুমাত্র খেলার প্রতি তাঁর ভালোবাসার জন্যই এসেছিলেন। এবং ম্যাচ শেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি কনসার্টে যোগ দেওয়ার পরিকল্পনাও করে রেখেছেন। দিনটিকে ক্রিকেট এবং সংস্কৃতি- উভয়েরই উদযাপনে পরিণত করতে চান। ইডেনের শনিবারের সন্ধ্যা শুধু বিশ্বকাপ নয়, প্রেম, বন্ধুত্ব এবং ভাগ করা আবেগের উদযাপনে পরিণত হয়েছিল।

শুধুমাত্র কলকাতার ক্রিকেটপ্রেমীরাই নন, শনিবার গ্যালারিতে দেখা গেল বিদেশী সমর্থকদেরও। কেউ এসেছেন স্কটল্যান্ড থেকে, অবার কেউ লন্ডন থেকে। নিজের প্রিয় দলকে সমর্থন করতে ইডেনে হাজির হয়েছেন তাঁরা। প্রত্যেকেই নিজের দলকে জেতাতে চান। তবে কলকাতার ক্রিকেট প্রেমীরা যেভাবে ইংরেজদের ডার্বি দেখতে মাঠ ভরিয়েছেন, দেখে বোঝার উপায় ছিল না যে ভারত খেলছে না। যদিও গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ নেই ইডেনে। আগামী ১ মার্চ সুপার এইট পর্বের ম্যাচে দেখা যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজকে। তার আগেই ইংরেজদের ডার্বি দেখতে ভরে উঠল ক্রিকেটের নন্দনকানন। এদিন ম্যাচ শেষে ছিল বাড়তি চমক লেজার অ্যান্ড মিউজিক শো। একরাশ প্রত্যাশা এবং অবিস্মরণীয় স্মৃতি সঙ্গে নিয়েই মাঠ ছাড়লেন ভ্যালেন্টাইন ক্রিকেটপ্রমীরা।
আরও পড়ুন: England: ‘V for Victory, V for Valentine’, স্কটিশদের হারিয়ে জয় ইংল্যান্ডের
শনিবার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচের মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত হল বিশেষ ম্যাগাজিন। ইডেন গার্ডেন্সের ইতিহাস, পরম্পরা, রেকর্ড সমৃদ্ধ এই ম্যাগাজিনটির উদ্বোধন করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ্য সঞ্জয় দাস, যুগ্মসচিব বাবলু কোলে, প্রাক্তন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি শুভেন রাহা। ২০২৩ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময়ও কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে এইরকম ম্যাগাজিন প্রকাশ করেছিল সিএবি (Eden Gardens)।


