Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল:জেফ্রি এপস্টাইনের ফাইলের বেশ কিছু অংশ প্রকাশিত হল। একাধিক ছবিতে দেখা মিলেছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের। এক ছবিতে দুপাশে দুই স্বল্পবসনাকে নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গিয়েছে তাঁকে। দুই রহস্যময়ীরই মুখ দেখা যাচ্ছে না(Epstein File)।
কেন মুখ ঢেকে ছবি প্রকাশ? (Epstein File)
মুখ ঢেকে ছবি প্রকাশ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তবে বিতর্কের মুখে আমেরিকার বিচার বিভাগ জানিয়েছে, এপস্টাইন কাণ্ডে যাঁরা অত্যাচারের শিকার, তাঁদের পরিচয় যাতে সামনে না আসে সেজন্য কিছু সাবধানতা অবলম্বন করা হয়েছে।
ছবিতে নেই ট্রাম্প
ইতিমধ্যেই যে ছবিগুলি প্রকাশিত হয়েছে, সেগুলির কোনওটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেই। তবে একটি ‘কনট্যাক্ট বুক’ ট্রাম্পের নামমাত্র উল্লেখ রয়েছে। ওই ‘কনট্যাক্ট বুক’টি কার, তা অবশ্য জানা যায়নি। প্রকাশিত ছবিগুলিতে ক্লিন্টন ছাড়াও মাইকেল জ্যাকসনকে দেখা গিয়েছে। জ্যাকসনের কাঁধে হাত রেখে ক্লিন্টনের একটি ছবি সামনে এসেছে। গায়িকা ডায়ানা রসকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ওই ছবিতেও দু’টি জায়গা কালো করে ঢেকে দেওয়া হয়েছে।
‘এপস্টাইনকে নিয়ে তদন্ত, ক্লিন্টনকে নিয়ে নয়’(Epstein File)
ফাইল প্রকাশের পর হোয়াইট হাউস জানিয়েছে, স্বচ্ছতার বিষয়ে প্রতিশ্রুতি রেখেছে ট্রাম্প প্রশাসন। ক্লিন্টন এ বিষয়ে মুখ না খুললেও তাঁর টিম এই বিষয়ে মুখ খুলেছে। ক্লিন্টনের অল্প বয়সের একাধিক ছবি প্রসামনে আনা যেতেই পারে বলে তারা জানিয়েছে। কিন্তু তদন্তটা এপস্টাইনকে নিয়ে ক্লিন্টনকে নিয়ে নয়, তাও মনে করিয়ে দিয়েছে তারা।
প্রথম দফায় ৩৯৬৫টি ফাইল প্রকাশ (Epstein File)
মার্কিন সংবাদসংস্থা জানিয়েছে, প্রথম দফায় এপস্টাইন বিষয়ক ৩৯৬৫টি ফাইল প্রকাশ করা হয়েছে। পরের দফায় আরও কিছু ফাইল প্রকাশিত হবে। বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি এবং নিজের দল রিপাবলিকান পার্টির দাবি মেনে গত ১৯ নভেম্বর ‘এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে বিক্ষিপ্ত ভাবে কিছু ফাইল প্রকাশ্যে এলেও পুরো ফাইল প্রকাশের দাবি উঠছিল আমেরিকায়। ট্রাম্প অবশ্য প্রথম দিকে এই ব্যাপারে অনীহাই দেখাচ্ছিলেন।
এপস্টিন-ট্রাম্প বন্ধুত্ব (Epstein File)
এপস্টিনের সঙ্গে একসময় ট্রাম্পের বন্ধুত্ব ছিল। যদিও ট্রাম্প বারবার দাবি করেন, এপস্টিনের সঙ্গে একসময় বন্ধুত্ব থাকলেও তাঁর যৌন অপরাধের সঙ্গে কোনও যোগ নেই। নভেম্বরে এপস্টিনের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত নথির একাংশ প্রকাশ্যে আসে। ‘বিবিসি’-র প্রতিবেদন অনুসারে, ২০ হাজার পাতারও বেশি ওই নথিতে বেশ কিছু জায়গায় মার্কিন প্রেসিডেন্টের নাম ছিল। সেখানে এক জায়গায় নাকি এপস্টিন নিজের মুখেই বলেন, “আমি জানি ডোনাল্ড (ট্রাম্প) কতটা নোংরা।”



