Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, এবার বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচনের আগে কোনোভাবেই বুথফেরত সমীক্ষা বা ‘এক্সিট পোল’ (Exit Polls) প্রকাশ করা যাবে না। কমিশনের পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কমিশনের সরকারি বিজ্ঞপ্তি (Exit Polls)
৯ এপ্রিল সকাল ৭টা থেকে শুরু করে ২৯শে এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬এ (Section 126A) ধারা অনুযায়ী এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মাধ্যম অর্থাৎ টিভি চ্যানেল বা সোশ্যাল মিডিয়া কোথাও কোনো প্রকার বুথফেরত সমীক্ষা দেখানো বা প্রকাশ করা যাবে না।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই সিদ্ধান্ত(Exit Polls)
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। বিশেষ করে দু-দফার নির্বাচনের ক্ষেত্রে কোনও একটি নির্দিষ্ট দফার বুথফেরত সমীক্ষা যাতে পরবর্তী দফার ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে, তার জন্যই এই ‘ব্যান’ জারি করা হয়েছে।
আরও পড়ুন: kaliachak: ‘নাম নেই তালিকায়’! উত্তাল কালিয়াচক, কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি
কমিশনের সতর্কতা(Exit Polls)
কমিশন সতর্ক করেছে, কমিশনের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



