Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহের নিরিখে সেনসেক্স বেড়েছে মাত্র ৫.৭ পয়েন্ট কিন্তু নিফটি৫০ কমেছে ১৬.৫ পয়েন্ট (Stocks)।
প্রথম সপ্তাহে নজর রাখুন এই স্টকগুলিতে (Stocks)
দেশের শেয়ার বাজারে শেষ ট্রেডিং সেশনে বৃদ্ধি হয়েছে রেপো রেট ঘোষণার পর থেকে। যার ফলে সেনসেক্স বেড়েছে ০.৫২ শতাংশ বা ৪৪৭ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ৮৫ হাজার ৭১২ পয়েন্টে। নিফটি৫০ ০.৫৯ শতাংশ বা ১৫২ পয়েন্ট বেড়ে রয়েছে ২৬ হাজার ১৮৬ পয়েন্টে। গত সপ্তাহের বনিরীখে সেনসেক্স মাত্র ৫.৭ শতাংশ বেড়েছে কিন্তু নিফটি৫০ কমেছে ১৬.৫ পয়েন্ট (Stocks)।
রেপো রেট কমানোর ফলে দেশের ব্যাঙ্কিং এবং ফিনানশিয়াল সংস্থাগুলির স্টক পারফর্ম ভাল করবে বলেই মনে করছেন মার্কেট এক্সপার্টরা। এই সপ্তাহে ইউএস ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকেও তাকিয়ে রয়েছেন লগ্নিকারীরা। ডলার সাপেক্ষে টাকার দাম রয়েছে ৯০-এর নিচে। তার গতিপ্রকৃতির প্রভাব দেশের মার্কেটে ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে এই আবহে দাঁড়িয়ে কোন স্টকে নজর রাখবেন জেনে নিন।

আরও পড়ুন: Nachiketa Chakraborty: শনিবার রাতে হাসপাতালে গায়ক, এখন কেমন আছেন নচিকেতা?
- গোদরেজ প্রপারটিজ লিমিটেড: এই সংস্থার স্টকে ধারাবাহিক বুলিশ প্যাটার্ন রয়েছে বলে জানাচ্ছেন শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা। এই স্টকের এখন দাম ২ হাজার ৮২ টাকা। এর টার্গেট প্রাইস ২ হাজার ২০০ টাকা এবং এর স্টপ লস ২ হাজার ৪০ টাকা।
- ইউনাইটেড স্পিরিট লিমিটেড: অ্যালকোহল প্রস্তুতকারক সংস্থার স্টকেও এখন রয়েছে বুলিশ প্যাটার্ন। এই স্টকের দাম রয়েছে এখন ১ হাজার ৪৫৫ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৫০০ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ৪৩০ টাকা।
- এলঅ্যান্ডটি ফিনান্স: এলঅ্যান্ডটি ফিন্যান্সের স্টকেও আপট্রেন্ডিং বজায় রয়েছে। এর ডেইলি চার্টে পজিটিভ ক্যান্ডেল ফর্মেশন রয়েছে বলে জানিয়েছেন বিশেজ্ঞরা। এই স্টকের দাম রয়েছে ৩০৯ টাকা। এর টার্গেট প্রাইস ৩২৫ টাকা এবং স্টপ লস ৩০২ টাকা।
- পিএনবি হাউসিং ফিনান্স: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী মার্কেট এক্সপার্টরা। এর দাম ৯০৩ টাকা। এর টার্গেট প্রাইস ৯৫০ টাকা এবং এর স্টপ লস ৮৮০ টাকা (Stocks)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


