Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বুলিশ প্যাটার্ন থাকা এই কয়েকটি স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Stocks)।
নজর রাখুন এই চার স্টকে (Stocks)
প্রথম দুই সেশনে পতনের পর শেষ ট্রেডিং সেশনে পজিটিভে ফিরেছে দেশের শেয়ার মার্কেট। দিনের শেষে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের ৫০ শতাংশকে আশেপাশে বৃদ্ধি হলেও ট্রেডিংয়ের শুরুতে বেশ ভাল বৃদ্ধি হয়েছিল দুই সূচকের। এর জেরে সেনসেক্স রয়েছে ৮২ হাজার ২৭৬ পয়েন্টে এবং নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ৪৮২ পয়েন্ট (Stocks)।
লক্ষ্মীবারেও পজিটিভ ওপেন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এমনই ইঙ্গিত মিলেছে গিফ্ট নিফটি থেকে। এশিয়ার বিভিন্ন বাজার এই দিন সকাল থেকে চাঙ্গা রয়েছে। দেশের টেক সংস্থাগুলির স্টকেরও উপরও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কোন কোন স্টকে নজর রাখবেন জেনে নিন।

আরও পড়ুন: Mao Leader Surrender: ছত্তিশগড়ে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, কাঁকেরে আত্মসমর্পণ মাওবাদী নেতার
- ব্যাঙ্ক অফ বরোদা: বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ব্যাঙ্কিং সংস্থার স্টকে রয়েছে স্ট্রং বুলিশ মোমেন্টাম। এই শেয়ারের দাম অলটাইম হাই হওয়ার দিকে এগোচ্ছে বলেই জানা যাচ্ছে। এখন এই স্টকের দাম ৩১৬ টাকা। এর টার্গেট প্রাইস ৩৩৮ টাকা এবং স্টপ লস ৩০৫ টাকা।
- মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা: দেশের গাড়ি প্রস্তুতকারক এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী মার্কেট এক্সপার্টরা। শেষ ট্রেডিংয়েও এই স্টকের দাম বেড়েছে। এই স্টকের দাম ৩ হাজার ৪৯০ টাকা। এর টার্গেট প্রাইস ৩ হাজার ৭০০ টাকা এবং স্টপ লস ৩ হাজার ৪২০ টাকা।
- স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া: এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকেও স্ট্রং, কন্টিনিউয়াস বুলিশ প্যাটার্ন ফর্মের কথা জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ১৬৫ টাকা। এর টার্গেট প্রাইস ১৭৫ টাকা এবং স্টপ লস ১৬০ টাকা।
- পিএনবি: দেশের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং সংস্থার স্টকেও বুলিশ প্যাটার্নের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা, যার ফলে এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী তাঁরা। শর্ট টার্ম ট্রেডিংয়ে এই স্টক থেকে লাভ তোলার সুযোগের কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ১৩০ টাকা। এর টার্গেট প্রাইস ১৩৮ টাকা এবং স্টপ লস ১২৪ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


