Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার নিফটি৫০ কমেছে ০.৬৮ শতাংশ বা ১৭৬ পয়েন্ট এবং সেনসেক্স কমেছে ০.৬৯ শতাংশ বা ৫৯৩ পয়েন্ট (Stocks for Friday)।
পাঁচ সংস্থার স্টক নিয়ে আশাবাদী এক্সপার্টরা (Stocks for Friday)
দেশের শেয়ার মার্কেট টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কখনও বৃদ্ধি দেখছে তো আবার কখনও বড় অঙ্কের পতনের মুখ। বৃহস্পতিবার শেষ ট্রেডিং সেশনে বড় অঙ্কের পতনের মুখ দেখলো দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স। সেনসেক্স কমেছে ০.৬৯ শতাংশ বা ৫৯৩ পয়েন্ট এবং নিফটি৫০ কমেছে ০.৬৮ শতাংশ বা ১৭৬ পয়েন্ট। এই অবস্থায় দাঁড়িয়ে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনের জন্য পাঁচ স্টক কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Stocks for Friday)।
- কানাড়া ব্যাঙ্ক: কানাড়া ব্যাঙ্ক বৃহস্পতিবার চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে ইতিবাচক হওয়ায় ফলে শেয়ারের বৃদ্ধির আশা করছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ধরেই বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে এই স্টকে । এখন এই স্টকের দাম ১৩৩ টাকা। এর টার্গেট প্রাইস ১৪৩ টাকা এবং এর স্টপ লস ১২৮ টাকা।
- হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড: শর্ট টার্ম ট্রেন্ড অ্যানালিসিসে বুলিশ রিভার্সাল প্যাটার্ন রয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। গত কয়েক দিন ধারাবাহিক বৃদ্ধির জেরে এই সংস্থার স্টকের দাম হয়েছে ৪৭৮ টাকা। এর টার্গেট প্রাইস ৫৯৫ টাকা এবং এর স্টপ লস ৪৬৪ টাকা।
- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের স্টক নিয়েও আশাবাদী বাজার বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ৪১০ টাকা। এর টার্গেট প্রাইস ৪৩০ টাকা এবং এর স্টপ লস ৪০০ টাকা।
- মারুতি সুজুকি ইন্ডিয়া: দেশের বৃহত্তম অটোমেকার সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টক লগ্নির জন্য বেছে নিতে পারেন ইনভেস্টররা। জিএসটি হ্রাসের পর থেকে এই সংস্থার গাড়ির বিক্রিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এখন এই স্টকের দাম হয়েছে ১৬ হাজার ২০০ টাকা। এর টার্গেট প্রাইস ১৬ হাজার ৫০০ টাকা এবং এর স্টপ লস ১৬ হাজার টাকা।

আরও পড়ুন: Artificial Intelligence: এআই এখন কি ঢুকছে স্কুলের ক্লাসরুমেও?
- জেকে টায়ার এবং ইন্ডাস্ট্রিজ: দেশের এই টায়ার প্রস্তুতকারক সংস্থার স্টক নিয়েও আশাবাদী বাজার বিশ্লেষকরা। এই সংস্থার স্টকেও ইনভেস্ট করার কথা ভাবতে পারেন লগ্নিকারীরা। এখন এই স্টকের দাম ৪৩৬ টাকা। এর টার্গেট প্রাইস ৪৬৭ টাকা এবং এর স্টপ লস ৪২০ টাকা (Stocks for Friday)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


