Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: PSL-এ বল বিকৃতিতে দোষী ফখর জমানকে ব্যান করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Fakhar Zaman)।
পাকিস্তান ক্রিকেটে ফের বিতর্ক (Fakhar Zaman)
বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট কয়েনের এপিঠ-ওপিঠ। বহু পাকিস্তানের উদীয়মান তারকা নানান সময়ে বিতর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছে। তাঁদের মধ্যে সম্ভাবনা থাকলেও সেটা নিজেরাই নষ্ট করেছেন। পিএসএল-এ আবার মুখ পুড়লো পাকিস্তানের। পাকিস্তানের সুপার লিগে লাহোর কলন্দরস বনাম করাচি কিংস ম্যাচে বল বিকৃতির অভিযোগে নাম জড়িয়েছিল শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও ফখর জমানের। তাতে দোষী সাবস্ত হয়েছেন ফখর জমান। পূর্ণাঙ্গ তদন্ত এবং শুনানির পর এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Fakhar Zaman)।
২৯ মার্চ রবিবার পিএসএল-এ মুখোমুখি হয়েছিল কলন্দরস ও করাচি কিংস। এই ম্যাচেই ইচ্ছাকৃতভাবে বলের আকার পরিবর্তনের চেষ্টা করেন ফখর যা ক্যামেরায় ধরা পড়ে। দুই ম্যাচের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ফখর কোড অফ কন্ডাক্টের আর্টিকল ২.১৪-এর আওতায় লেভেল ৩ অপরাধে অভিযুক্ত। তিনি PSL-এ খেলার শর্তাবলীর ৪১.৩ নম্বর নিয়ম ভেঙেছেন। এই ধারায় বলা ছিল, বলের আকার বা অবস্থার বিকৃতি ঘটায়, এমন কোনও কাজ অপরাধ হিসেবে গণ্য করা হয়।’

আরও পড়ুন: Election 2026: “আমি বেঁচে আছি, তবুও কেন ‘ডিলিট’? ভোটার তালিকা থেকে উধাও নাম দুর্গা রায় -এর
প্রথমে ফখর এই অভিযোগ অস্বীকার করেন। দাবি জানান পূর্ণাঙ্গ শুনানির। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। ম্যাচ রেফারি রোশন মহানামা সমস্ত ফুটেজ খতিয়ে দেখে ব্যান করার সিদ্ধান্ত জানান। সেই শুনানি চলাকালীন সেখানে উপস্থিত দলের অধিনায়ক শাহিন আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা এবং দলের ম্যানেজার ফারুখ আনোয়ার (Fakhar Zaman)।


