Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: পাঞ্জাবের লুধিয়ানায় এক মর্মান্তিক ও লজ্জাজনক (Father Assaulted Daughter) ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। একজন বাবা তার নিজের নাবালিকা মেয়ের ওপর এমন জঘন্য অত্যাচার করেছেন যা দেখলে শিউরে উঠতে হয়। এই ঘটনা সমাজের ন্যূনতম নৈতিকতাকেও প্রশ্নের মুখে ফেলেছে।
কী ঘটেছিল? (Father Assaulted Daughter)
গত ২০শে মার্চ রাতে, মেয়েটি তার শোবার ঘরে থাকাকালীন তার বাবা ঘরে (Father Assaulted Daughter) প্রবেশ করেন। তিনি মেয়েটির জামাকাপড় খুলে তাকে আয়নার সামনে নগ্ন করিয়ে দাঁড় করান। এরপর তিনি মেয়েটির গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢেলে দেন এবং তাকে হুমকি দেন যে, যদি সে এই ঘটনা কাউকে বলে, তাহলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হবে। ভয়ে কাঁপতে থাকা মেয়েটি পরদিন তার মাকে সবকিছু খুলে বলে। মা তখনই পুলিশে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তের পূর্বের অপরাধ (Father Assaulted Daughter)
মেয়ের মা পুলিশকে জানিয়েছেন, এর আগেও দুইবার অভিযুক্ত ব্যক্তি তার (Father Assaulted Daughter) মেয়ের সাথে অশ্লীল আচরণ করেছেন। প্রতিবারই তিনি মেয়েটিকে হুমকি দিতেন, যার কারণে সে কাউকে কিছু বলতে সাহস পায়নি। এবার মেয়েটি মায়ের কাছে সাহস করে সবকিছু প্রকাশ করায় ঘটনাটি ধামাচাপা দেওয়া যায়নি।
আরও পড়ুন: Hotel View Scam: জানালায় লাগানো সমুদ্রের ছবি, তাই দেখতেই লক্ষ লক্ষ খরচ পর্যটকের!
পুলিশের তদন্ত
হাইবোয়াল থানার এসএইচও পরিদর্শক মধু বালা জানিয়েছেন, মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত বাবা এখনও পলাতক। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে, শীঘ্রই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।



