Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: চূড়ান্ত ভোটার তালিকা বিভিন্ন জায়গায় প্রকাশ হতে শুরু হয়েছে। বাঁকুড়া থেকে নাম বাদ যাচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার নাম। বাঁকুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডে, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে টাঙ্গানো হচ্ছে চূড়ান্ত তালিকা। উত্তর কলকাতা থেকে বাদ যাচ্ছে ১৭ হাজার ভোটারের নাম। কমিশন সূত্রের খবর অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হলেও, অফলাইনে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা(First List)। কমিশন সূত্রের খবর দক্ষিণ কলকাতা থেকে বাদ যাচ্ছে ৩ হাজার ২০৭ জনের নাম। সূত্রের খবর নদিয়া থেকে বাদ যাচ্ছে প্রায় ৬০ হাজার ভোটার।
৫-৬ লক্ষ নাম বাদ যেতে পারে (First List)
আরও ৫-৬ লক্ষ নাম বাদ যেতে পারে চূড়ান্ত তালিকা থেকে। সংখ্যাটা হচ্ছে ৭ কোটি ৬৬ লক্ষ মোট ভোটারের থেকে ৫৮ লক্ষ খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পরে এখন ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ । এর মধ্যে ৬০ লক্ষ এর কিছু বেশি ভোটার বিচারাধীন । তাহলে ৭ কোটি ৮ লক্ষ ভোটার থেকে ৬০ লক্ষ আপাতত বাদ দিকে মোট ভোটার থাকবে ৬ কোটি ৪৮ লক্ষ। চূড়ান্ত তালিকায় ৬ কোটি ৪৮ লক্ষ ভোটার থেকেও ৬ লক্ষ ভোটার বাদ যেতে পারে । ৬ কোটি ৪২ লক্ষ চূড়ান্ত তালিকায় বৈধ ভোটার হতে পারে ।
অনলাইন ও অফলাইনে চূড়ান্ত ভোটার তালিকা (First List)
যাদের নাম ডিলিট হচ্ছে এবং বিচারাধীন থাকছে, মূল তালিকাতে তাদের ডিটেলস এর ওপরে লেখা থাকবে ডিলিটেড/অ্যাডজুডিকেটেড বলে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন- দুই ভাবেই দেখা যাবে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা। অফলাইনে যেমন কমিশন নির্ধারিত সরকারি অফিস, এসডিও, ডিইও, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনে গিয়ে দেখা যাবে, তেমনই অনলাইনে নির্বাচন কমিশনের দুটি ওয়েবসাইট থেকে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে।



