Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জেলিফিশের আক্রমণের জের বন্ধ হলো ফ্রান্সের উত্তর উপকূলে অবস্থিত ফ্রান্সের অন্যতম বৃহৎ পারমাণবিককেন্দ্র (Science News)।
জেলিফিশের আক্রমণে বন্ধ পরমাণু বিদ্যুৎকেন্দ্র (Science News)
গ্রেভলাইন্স পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি দেশের মধ্যে অন্যতম বৃহত্তম। উত্তর সাগরের সঙ্গে একটি খালের মাধ্যমে সংযুক্ত এই বিদ্যুৎকেন্দ্রটি। ওই জল ব্যবহার করেই ঠান্ডা রাখা হয় চুল্লি। ওই বিদুৎকেন্দ্রের মোট ৬টি ইউনিটের প্রত্যেকটি ৯০০ মেগাওয়াট করে মোট ৫.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। কিন্তু জেলিফিশের এই আক্রমণের ফলে সব উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
ফ্রান্সের এই অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্রটি ৫০ লক্ষ্য বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। কিন্তু হত্যা করেই ঝাঁকে ঝাঁকে জেলিফিস ট্যাঙ্কে ঢুকে পড়ার ফলে বন্ধ হয়ে যায় পরমাণু চুল্লিগুলি। সমস্ত পরিস্থিতি নজরে রেখেই এই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে পরিস্তিতি স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায় নি (Science News)।

জেলিফিস মূলত ঝাঁক বেধে চলে। পরিবেশ ও পরিস্থিতি যখন তাদের অনুকূল থাকে তখন জেলিফিশের সংখ্যা দ্রুত গতিতে বাড়তে থাকে সেই অঞ্চলে। বিশাল ঝাঁকে পরিণত হতে পারে জেলিফিশের সংখ্যা। তবে জেলিফিশের এই সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে পরিবেশের পরিবর্তনকেই মনে করা হচ্ছে। পরিবেশের উষ্ণতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। উষ্ণ পরিবেশে জেলিফিশের বংশবিস্তার দ্রুত হয়। সেক্ষেত্রে শীতল থেকে উষ্ণ জলের দিকেই সরে আসছে জেলিফিস এবং তাদের বংশ বৃদ্ধি ঘটছে দ্রুত। অনেক সময় জাহাজের ট্যাংকারে ঢুকে পরে জেলিফিশ (Science News)।
আরও পড়ুন: Asia cup 2025: এশিয়া কাপের আগে সমস্যায় দল, বাদ পড়লেন দুই তারকা
জানা গিয়েছে রক্ষণাবেক্ষণের জন্য দুটি চুল্লি আগে থেকেই বন্ধ ছিল। জেলিফিশ ঢুকে পড়ার ফলে আরও চারটি চুল্লি বন্ধ হয়ে গেছে। ফ্রান্সের এই বিদ্যুৎকেন্দ্রটি থেকে ব্রিটেনেও বিদ্যুৎ যায়। যদি পাম্পিং স্টেশন কাজ করা বন্ধ করে দেয় তাহলে শীতলীকরণের প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে। এই প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে বড় ধরণের বিপদ ঘটার সম্ভাবনা থেকে যায়। তবে EDF-এর তরফে জানানো হয়েছে যে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
ফ্রান্সের বেড়ে চলা জেলিফিশ বিষাক্ত না হলেও আপাতত কবে প্ল্যান্ট চালু হবে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায় নি সংস্থা। এর আগেও এরকম ঘটনা ঘটতে দেখা গেছে জাপান, চিনের বিদ্যুৎকেন্দ্রগুলিতে। জেলিফিশের উৎপাতের ফলে বন্ধ রাখা হয়েছে প্ল্যান্ট। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার করা হচ্ছে ততদিন প্ল্যান্ট চালু করা যাবে না (Science News)।


